খেলার ধরন বদলে ফেলেছেন মেসি

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৪, ০৯:২৮আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১০:৩৪

নিজেকে বদলে ফেলেছেন লিওনেল মেসি। বয়স বেড়েছে, মেজর লিগ সকারে নতুন আবহ- তাই নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন ইন্টার মায়ামি তারকা। সাউথ ফ্লোরিডা ক্লাবে এসেই বিরাট বড় ছাপ রেখেছেন। পাল্টে গেছে আমেরিকান ফুটবলের অবস্থা। মেসি স্বীকার করলেন, তিনিও খেলার ধরনে পরিবর্তন এনেছেন।

গত বছর জুলাইয়ে মায়ামিতে ফ্রি এজেন্ট হয়ে আসেন মেসি। মাঠে নেনে কয়েক মিনিটের মধ্যে ক্রুজ আজুলের জাল কাঁপান। তারপর তো লিগস কাপও জেতালেন দলকে।

৪৩৩ অ্যাপে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে এক সাক্ষাৎকারে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড বলেছেন, 'পরিস্থিতি ও আমার বয়সের কারণে আমি আমার খেলার ধরন পাল্টেছি। সবকিছুর সঙ্গে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছি। নিজেকে নতুন করে আবিষ্কার করছি এবং লিগের সঙ্গে খাপ খাওয়াচ্ছি, যেটা ছিল আমার জন্য নতুন। শুরু থেকে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেছি।'

মেসিতে ভর করে ক্লাব প্রথম শিরোপা জিতলেও এমএলএস রেগুলার সিজনে ভুগেছিল। ইস্টার্ন কনফারেন্স টেবিলে ১৪তম হয়ে প্লে অফ বঞ্চিত হয়েছিল।

তবে এই বছর দারুণ অবস্থায় মায়ামি। এমএলএস সাপোর্টার্স শিল্ড জেতার পাশাপাশি রেকর্ড রেগুলার সিজন পয়েন্ট পেয়েছে। এই সময়ে ৩৪ ম্যাচে মাত্র ১৯টিতে খেলে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট মেসির।

এখন আটবারের ব্যালন ডি'অর জয়ীর চোখ এমএলএস কাপে, ’একটি ক্লাব গড়তে হলে আপনাকে শিরোপা জিততে হবে। গত বছর এমএলএস এ বাজে সময় কাটিয়েছিল ক্লাব। আমার আসার কিছুদিন পর আমরা লিগস কাপ জিতলাম, ক্লাবের প্রথম ট্রফি।'

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম