কোচিংয়ে জড়াতে চান না মেসি

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৪, ১৫:১৮আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৫:১৮

খেলোয়াড়ি ক্যারিয়ারের শেষ লগ্নে লিওনেল মেসি। এই অধ্যায় শেষে কী করবেন তিনি? এখনও জানেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে কোচিংয়ে যাওয়ার ইচ্ছা নেই তার।

৪৩৩ অ্যাপে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া সাক্ষাৎকারে মেসি তার ফুটবল ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। উঠে এসেছে ২০২৬ বিশ্বকাপে খেলা না খেলার সম্ভাবনাও।

বুটজোড়া তুলে রাখার পর মেসিকে কোন ভূমিকায় দেখা যাবে, এনিয়ে তার কথা, 'অবসর নেওয়ার পর আমি কী করবো আসলে জানি না। আমার কোচ হওয়ার ইচ্ছা নেই, কিন্তু এখনই সব কিছু পরিষ্কার নয়। আমি এমন একজন, যে বর্তমানে বাস করে। এখন আমি শুধু খেলা, ট্রেনিং, মাঠে মজা করা নিয়ে ভাবি।'

তবে ফুটবল সংশ্লিষ্ট কিছু করবেন জানালেল এলএমটেন, 'ফুটবল সম্পর্কিত আমি সবকিছু করতে পছন্দ করি। বাচ্চাদের সঙ্গে থাকতে ও তাদের পড়াতে ভালো লাগে, স্পোর্টিং ডিরেক্টরও ভালো। কিন্তু আমি জানি না কোথায় যাচ্ছি।'

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক