সাবিনা-ঋতুকে ইউরোপিয়ান ক্লাবে খেলার প্রস্তাব 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৪, ১৬:১৬আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৬:১৬

নারীদের সাফে টানা দ্বিতীয় সাফল্যের পর এবার ইউরোপিয়ান ক্লাব থেকে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন ও উইঙ্গার ঋতুপর্ণা চাকমা। নর্থ মেসিডোনিয়ান উইমেন্স লিগে খেলা ব্রেরা টিভেরিজার পক্ষ থেকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে তাদের। বর্তমানে লিগের শীর্ষ দল টিভেরিজা।

বাফুফে ভবনে নর্থ মেসিডোনিয়ান ক্লাবের পক্ষ থেকে খেলার প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক। শনিবার সাবিনা খাতুন বলেছেন, ‘নর্থ মেসিডোনিয়ান ক্লাবের পক্ষ থেকে আমি ও ঋতু প্রস্তাব পেয়েছি। তবে এখনও চূড়ান্ত কিছু হয়নি। কারণ সেখানে ভিসা জটিলতার বিষয় রয়েছে।’ 

বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে দেশের বাইরে খেলার গৌরব অর্জন করেছেন সাবিনা। তিনি আরও জানান, ইউরোপিয়ান ক্লাবটির পক্ষ থেকে শুরুতে ৪জনকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে, ‘শুরুতে ব্রেরা টিভেরিজার পক্ষ থেকে ৪জনকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু জানুয়ারি থেকে তারা দু’জনকে চাইছে। তারা এখন লিগের শীর্ষ দল।’

সাবিনা ভারতের উইমেন্স লিগে অভিষেক করেছেন ২০১৮ সালে। খেলেছেন সেথু এফসির হয়ে। গতবার অবশ্য খেলেছেন কিকস্টার্টে। গত আগস্টে অবশ্য সাবিনার সঙ্গে মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা ভুটানিজ ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এসসির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ লিগে অভিষেক করেছেন। 

ব্রেরা টিভেরিজায় বর্তমানে দুজন বিদেশি খেলোয়াড় রয়েছেন। তারা হলেন ব্রাজিলের গোয়া টেচুরি হারুমি ও যুক্তরাষ্ট্রের ক্যাশলিন কোপলে জেন। 

/এফআইআর/    
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী