অবশেষে গোলের দেখা পেলেন রোনালদো 

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ১১:১১আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১১:১১

আল নাসরের হয়ে সর্বশেষ তিন ম্যাচেই গোল ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। অবশেষে গোল খরা কাটিয়েছেন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে আল নাসর। 

রিয়াদের আল আওয়াল পার্কে দ্বিতীয় গোলটি এসেছে রোনালদোর কাছ থেকে। ঘণ্টাখানেকের সময় সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানের লং রেঞ্জের শট ঠিকমতো আয়ত্ত্বে নিতে পারেননি আল আইন গোলকিপার খালিদ এসা। ছুটে যাওয়া সেই বল পরে সুযোগ পেয়ে জালে পাঠান রোনালদো। 

এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে অপরাজেয় থাকলো আল নাসর। ১২ দল নিয়ে গড়া পশ্চিম এশিয়ার পয়েন্ট টেবিলের তিনে উঠেছে তারা। তাদের ওপরে আছে আরেক দুই সৌদি জায়ান্ট আল হিলাল ও আল আহলি। নকআউটে যাবে শীর্ষ আটে থাকা দল। 

গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে আল আইনের কাছে হেরেই আল নাসর বিদায় নিয়েছিল। সেই হারের মধুর প্রতিশোধ নেওয়া গেছে অবশেষে। স্টেফানো পিওলির দল অগ্রগামিতা নেয় ৫ মিনিটে। ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিস্কা স্কোর ১-০ করেছেন। রোনালদোর ডাবলের সাত মিনিট পর ম্যাচটা প্রতিপক্ষের আরও নাগালের বাইরে নিয়ে যায় স্বাগতিক দল। তৃতীয় গোলটি করেন সামার সাইনিং হয়ে আসা অ্যাঞ্জেলো গাব্রিয়েল। অবশ্য গোলটি আল আইন ডিফেন্ডার ফাবিও কারদোসোর গায়ে লেগে যাওয়ায় সেটা আত্মঘাতী হিসেবে নাম লিখিয়েছে।

দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল শোধ দেয় আল আইন। জাল কাঁপান বেন্তো। যদিও লাভ হয়নি তাতে। ৮ মিনিট পর বদলি হয়ে নামা ব্রাজিলিয়ান টিনএজার ওয়েসলি বাঁকানো শটে চতুর্থ গোলটি আদায় করে নেন। স্টপেজ টাইমে নিজের দ্বিতীয় গোল তুলে নেন তালিস্কা। 

/এফআইআর/     
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম