বিমানে সহযাত্রীর জীবন বাঁচালেন ব্রুনো 

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ১৩:৪৭আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৩:৪৭

নেশন্স লিগ খেলতে পর্তুগালের উদ্দেশে বিমানে চড়েছিলেন ব্রুনো ফার্নান্দেস। ভাবেননি বিমানে এমন পরিস্থিতির মুখোমুখি হবেন। তার সামনেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলেন এক যাত্রী। মাঠে বীরত্ব দেখানো এই মিডফিল্ডার মাঠের বাইরেও দেখা দিলেন একই ভূমিকায়। সেই যাত্রীর জীবন বেঁচেছে ব্রুনোর সহযোগিতায়। 

ঘটনাটি ঘটেছে সোমবার ইজি জেটের একটি ফ্লাইটে। রবিবার লেস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ৩-০ গোলের জয়ে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করেছিলেন ব্রুনো। তার পর পোল্যান্ড আর ক্রোয়েশিয়ার বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলার জন্য চড়েন লিসবনের বিমানে। 

তখনকার অভিজ্ঞতার কথা তুলে ধরেন আরেক সহযাত্রী সুজানা লসন। যুক্তরাজ্যের বিজনেস ক্লাউড নামের পত্রিকাকে তিনি জানান, ফার্নান্দেস ওই সময় টয়লেটের জন্য গিয়েছিলেন। কিছুক্ষণ পরেই সাহায্য চেয়ে তার চিৎকার শুনতে পান, ‘ব্রুনো একজন যাত্রীকে ধরে রেখেছিল। মনে হচ্ছিল  ওই যাত্রী বুঝি মারাই যাবে। সে চেতনা হারিয়ে ফেলেছিল কিনা সেটা বলতে পারছি না।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘সেখানে একটা বাড়তি সিট ছিল। ব্রুনো তখন ওই যাত্রীকে বসানোর চেষ্টা করতে থাকে। লোকটা সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত ব্রুনো সেখানেই ছিল।’

এই ঘটনায় সহযাত্রীদের প্রশংসা কুঁড়িয়েছেন পর্তুগিজ তারকা। সুজানা লসন পরে অবশ্য ফার্নান্দেসের সঙ্গে একটি সেলফিও তুলেছেন।            

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম