১৬ দলকে নিয়ে বিকেএসপি কাপ ফুটবল শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ নভেম্বর ২০২৪, ১৮:০৮আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৮:০৮

আজ শুক্রবার বিকেএসপিতে ১৬ দলের অংশগ্রহণে শুরু হয়েছে ছেলেদের বিকেএসপি কাপ ফুটবল।  উদ্বোধনী খেলায় বিকেএসপি সবুজ দল ৩-০ গোলে খুলনা মোহামেডান একাডেমিকে হারিয়ে শুভ সূচনা করেছে।  

এর আগে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) ও অন্যান্য কর্মকর্তা। মহাপরিচালক মনে করেন, এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বিকেএসপির খেলোয়াড়দের যেমন প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে, পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়ের খেলোয়াড়রাও তাদের স্কিল উন্নতির সুযোগ পাবে। 

টুর্নামেন্টে বিকেএসপির লাল ও সবুজ ছাড়াও অংশ নিচ্ছে সিলেটের দি জৈন্তা ফুটবল একাডেমি, গাজীপুরের বিওএফ বয়েজ ফুটবল একাডেমি, সাভারের রিংকু ফুটবল একাডেমি, বগুড়ার ওয়ান স্টার সোনাতলা ফুটবল একাডেমি, খুলনার মোহামেডান ফুটবল একাডেমি, রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি, মানিকগঞ্জের মাসুম ফুটবল একাডেমি, সিরাজগঞ্জের উল্লাপাড়া খেলোয়াড় কল্যাণ সিমিতি , শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি, টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার স্মৃতি ফুটবল একাডেমি, গোবিন্দগঞ্জের জেপি স্পোর্টস কমপ্লেক্স, চুয়াডাঙ্গার ফুটবল একাডেমি, খুলনার এসবি আলী ফুটবল একাডেমি ও ব্রাক্ষ্মণবাড়িয়ার ফিরোজ-কামাল ফুটবল একাডেমি।

পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল আগামী ১৯ নভেম্বর হবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম