বাংলাদেশের বিপক্ষে ভিন্ন কৌশলে খেলবে মালদ্বীপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ নভেম্বর ২০২৪, ২০:০৮আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ২০:২১

এক বছরের বেশি যে আন্তর্জাতিক ম্যাচ খেলার মধ্যে নেই মালদ্বীপ, সেই ছাপ কিন্তু বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে দেখা যায়নি। আলি ফাসিরের হেডে ম্যাচ জিতে ইতিহাস গড়েছে তারা। শনিবার দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে দ্বীপদেশটি। তবে বাংলাদেশ যে মরিয়া হয়ে মাঠে নামবে তা অজানা নয় তাদের। তাই সন্ধ্যা ৬টায় কিংস অ্যারেনার ম্যাচটিতে সতর্ক হয়ে লড়াইয়ে নামার অপেক্ষায় মালদ্বীপ। 

আলি সুজেইনের অধীনে মালদ্বীপ প্রথমবার বাংলাদেশের মাঠে ম্যাচ জিতেছে। তাদের এমন ইতিহাস গড়ার পর আনন্দ ছিল দেখার মতোই। দীর্ঘ কেশের অধিকারী সুজেইন সতর্ক হয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশ চাইবে কালকের ম্যাচ জিততে। আমরা তা হতে দিতে চাই না। আমরাও সাবধানী। এর জন্য কৌশলও বদল করে খেলতে পারি। আমরাও চাই টানা দুটি জয় নিয়ে দেশে ফিরে যেতে।’

রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম ও শেখ মোরসালিনকে আলাদা দৃষ্টিতে দেখছেন মালদ্বীপ কোচ, ‘ফরোয়ার্ড পজিশনে এদের খেলা চোখে পড়েছে। বাংলাদেশ আগের ম্যাচে সুযোগ পেয়েছে কিন্তু গোল পায়নি। তবে কাল আরও মরিয়া হয়ে খেলার চেষ্টা করবে। আমাদেরও সেভাবে লড়াই করতে হবে। আমরা প্রস্তুত।’

সুজেইনের কথার উত্তাপ টের পাওয়া গেলো রাকিব হোসেনের কণ্ঠে। বাংলাদেশের এই ফরোয়ার্ড বলেছেন,  ‘আমরা প্রথম ম্যাচে ভুল করেছি। গোলের সুযোগ পেয়েও পারিনি জাল কাঁপাতে। এবার আর কেউ ভুলের পুনরাবৃত্তি করতে চায় না। আশা করি গোল পাবো। নিজেদের মাঠে জয় নিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি