সাফজয়ী সাবিনারা পাচ্ছেন আরও এক কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ নভেম্বর ২০২৪, ১৬:৫২আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৬:৫২

দিন কয়েক আগে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। নতুন সভাপতি হয়ে আজ (শনিবার) বিওএ ভবনে প্রথম সভা করেছেন। এই সভায় সদ্য সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী দলকে এক কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়েছে। 

সভা শেষে বিওএ’র অন্যতম সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। পাশাপাশি  এক কোটি পুরস্কার  টাকা দেওয়া হবে নারী দলকে। এর জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি।’

এর আগেও ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনী  সাফ চ্যাম্পিয়ন নারী দলকে আর্থিক পুরস্কার দিয়েছিল।  সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা খাতুনরা এবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন। এরপর সাউথ ইস্ট ব্যাংক থেকে পেয়েছেন আরেকটি সংবর্ধনা ও অর্থ পুরস্কার । এছাড়া বাফুফে দেড় কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী