মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৪, ১৭:১৪আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৭:১৪

ফিফা প্রীতি ম্যাচের প্রথমটিতে এক গোলে হেরেছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পণ লাল-সবুজ দলের। তাই একাদশে একটি পরিবর্তন রেখে হাভিয়ের কাবরেরার শিষ্যরা মাঠে নামতে যাচ্ছে। কিংস অ্যারেনার এই ম্যাচটিতে যে কোনও মূল্যেই জিততে চাইছে বাংলাদেশ। তপু-মিতুলদের তাই মরিয়া হয়ে খেলতে হবে।

আজকের একাদশে নেই আগের ম্যাচে খেলা কানাডা প্রবাসী সৈয়দ কাজেম শাহ। তার জায়গায় আগের ম্যাচে বদলি খেলা মজিবর রহমান জনি সুযোগ পেয়েছেন। কাবরেরার একাদশে তেকাঠির নিচে যথারীতি আছেন মিতুল মারমা। রক্ষণে সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ ও ঈসা ফয়সাল।

মধ্যমাঠে সোহেল রানা, মোহাম্মদ হৃদয় ও জনি রয়েছেন। দুই উইংয়ে খেলবেন রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। তাদের পেছনে শেখ মোরসালিন থাকতে পারেন। কাবরেরা সাধারণত ৪-৪-২ ছক তথা ডায়মন্ড শেপে খেলিয়ে থাকেন। অনেক সময় তা ৪-৩-৩ তে রূপান্তরিত হয়।

আজকের ম্যাচটি কাবরেরার জন্য বড় পরীক্ষা। বছরের শেষ ম্যাচটি জয়ে রাঙাতে না পারলে তার চুক্তির মেয়াদ না বাড়ানোর দিকে হাঁটতে পারে বাফুফে।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল আহাদ, ঈসা ফয়সাল, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী