‘এই দলের শুধু সমালোচনা করা একেবারে অন্যায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৪, ২১:৩৬আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২১:৩৯

প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। আজ প্রতিশোধই নিয়েছে তপু-সাদরা। জনি ও পাপনের লক্ষ্যভেদে ২-১ গোলে হারিয়েছে মালদ্বীপকে। রেফারির শেষ বাঁশি বাজতেই জয়সূচক গোলদাতা পাপনকে কাঁধে নিয়ে নাচতে শুরু করেন রাকিব হোসেন। মাঠে গোল হয়ে আনন্দ তো ছিলই। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাও স্বস্তির নিশ্বাস ফেলেছেন। 

ম্যাচ শেষে স্প্যানিশ কোচ বলেছেন, ‘প্রথম ম্যাচে আমরা যে মনোভাব নিয়ে খেলতে নেমেছিলাম, আমি মনে করি দ্বিতীয় ম্যাচেও আমাদের মনোভাবে খুব বেশি পার্থক্য ছিল না। একই পরিকল্পনা, আক্রমণে যাওয়ার উপায় একই ছিল। শুরুতে আমরা একটু ভুগেছি, চাপের মুখে প্রাণশক্তির একটু কমতি ছিল। যেটা প্রথম ম্যাচেও ঘটেছিল। কিন্তু তারপরও আমরা একইভাবে আক্রমণ করেছি, দ্বিতীয়ার্ধে ছেলেরা তাদের জাত চিনিয়েছে। এখানে যারা আছে, তারা কেউ বিশ্বাস করেনি (দল জিতবে), প্রথম ম্যাচের পর তারা সমালোচনা করেছিল, কিন্তু আমরা সবাই বিশ্বাস করেছিলাম, আমরা জিতবো।’

দারুণ জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ

দুটি ম্যাচের পার্থক্য করতে গিয়ে কোচ বলেছেন, ‘আপনারা প্রথম ম্যাচে আমাদের চমৎকার ফুটবল দেখেননি? আমার মনে হয়, এই ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে আমরা আরও বেশি ভালো খেলেছিলাম। আজকের চেয়ে সেদিন বেশি সুযোগ তৈরি করেছিলাম। সেই একই মনোভাব, প্রাণশক্তি, মানসিকতা নিয়েই আমরা নেমেছিলাম। আপনারা শুধু এই দলের সমালোচনা করতে চান, যেটা পুরোপুরি অন্যায়।’

জয়টা যে স্বস্তির সেটাও বললেন কাবরেরা, ‘অবশ্যই এটা স্বস্তির। প্রথম ম্যাচও আমরা জিততে পারতাম। অবশ্যই এটা স্বস্তির। দলের সবাই জিততে চেয়েছিল। জয়ের প্রয়োজন ছিল আমাদের। আমরা জানতাম, এই ছেলেদের নিয়ে আমরা জিততে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক