এটা বাংলাদেশের জন্যই ভালো জয়: মালদ্বীপ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ নভেম্বর ২০২৪, ২১:৪৩আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২১:৪৩

টানা দুই ম্যাচ জিততে পারলো না মালদ্বীপ। বাংলাদেশে প্রথম ম্যাচ জিতলেও আজ হেরেছে আলী সুজেইনের দল। ম্যাচ হেরে বাংলাদেশের প্রশংসা করেছেন দীর্ঘ কেশের অধিকারী কোচ।

সংবাদ সম্মেলনে এসে সুজেইন  বলেছেন, ‘ভালো একটা ম্যাচ হয়েছে, আমাদের দিক থেকে আমরা কিছু ভালো সুযোগ তৈরি করেছিলাম। বিরতির পর তারা ভালো খেলেছে। ঘুরে দাঁড়ানোয় তাদেরকে অভিনন্দন। বাফুফেকে ধন্যবাদ আমাদেরকে খেলার সুযোগ করে দেওয়ার জন্য।’ 

নিজের দল নিয়ে ৫৪ বছর বয়সী কোচের কথা, ‘আপনারা জানেন, এক বছরের বেশি সময় ফুটবলের বাইরে থাকার পর তারা আমাদের প্রাণ ফিরে পাওয়ার সুযোগ দিয়েছে। আমার মনে হয়, (মালদ্বীপের) অনেকেই মনে করে, আমরা ভালো খেলেছি এবং আমাদের সুযোগ আছে আরও উন্নতি করার। এটা আমাদের এখন আশা দেখাচ্ছে।’ 

বাংলাদেশের প্রশংসা করে মালদ্বীপ কোচ বলেছেন, ‘এটা বাংলাদেশের জন্যই ভালো জয়। আমিও আশা করি, গণমাধ্যমও বাংলাদেশের এই জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করবে। তারা ভালো করেছে, ভালো খেলেছে। আমরাও চেষ্টা করেছি দুই ম্যাচ জেতার, কিন্তু পারিনি। কিন্তু বাংলাদেশের খেলার স্টাইলের প্রশংসা করতেই হচ্ছে আমাকে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের