৭ গোলে জার্মানির রেকর্ড, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ০৯:২০আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৪

নেশন্স লিগে বসনিয়া ও হার্জেগোভিনাকে গোলের মারা পরিয়ে রেকর্ড জয় পেয়েছে জার্মানি। তাদের জালে বল পাঠিয়েছে ৭ বার! ৭-০ গোলের জয়ে ‘এ’ লিগের গ্রুপ তিনের শীর্ষস্থানও নিশ্চিত হয়েছে। আগের ম্যাচে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা জার্মানির হাতে আছে আরও একটি ম্যাচ। 

একই গ্রুপ থেকে নেদারল্যান্ডসও শেষ আট নিশ্চিত করেছে। হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়েছে তারা। ১৩ পয়েন্ট নিয়ে জার্মানি আছে শীর্ষে। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস।  

জার্মানির ৭-০ গোলের জয় নেশন্স লিগের ৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ। দুই মিনিটের মাথায় জশুয়া কিমিচের ক্রস থেকে হেড করে জাল কাঁপান মুসিয়ালা। ২৩ মিনিটে জার্মানির হয়ে নিজের প্রথম গোলটি করেছেন টিম ক্লাইনডিয়েনস্ট। বিরতির আগে কাই হাভার্টজ আরও একটি গোল করলে ম্যাচটা নিজেদের আয়ত্তে আনে জার্মানি। ততক্ষণে তছনছ বসনিয়ার রক্ষণ। 

বিরতির পর জার্মানি আরও চেপে বসে। ৫০ ও ৫৭ মিনিটে গোল উৎসবে যোগ দেন ফ্লোরিয়ান ভির্টজ। ৬৬ মিনিটে ষষ্ঠ গোলটি করেছেন লেরয় সানে। ১০ মিনিট বাকি থাকতে বসনিয়ার দুঃখ আরও বাড়িয়ে দেন ক্লাইনডিয়েনস্ট। নিজের দ্বিতীয় গোলটি তুলে নিলে রেকর্ড জয় নিশ্চিত হয় জার্মানির। 

এদিকে, নেদারল্যান্ডস-হাঙ্গেরি নিজেদের মুখোমুখি হওয়ার আগে দল দুটির পয়েন্ট ছিল ৫। শেষ আটে জার্মানির সঙ্গে জয়ী দলের যোগ দেওয়ার কথা। সেখানে শেষ হাসি হেসেছে ডাচ দল। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন ভাউট ভেঘোর্স্ট ও কোডি গাকপো।  দ্বিতীয়ার্ধে ম্যাচটা নিরাপদ নিজেদের আয়ত্তে নিতে সহায়তা করে ডেনজেল ডামফ্রিস ও টিউন কুপমেইনার্সের গোল।  

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের