কোচ হওয়ার জন্য পড়াশোনা করছেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪, ১৭:৫৫আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৭:৫৫

২০ বছরের লম্বা খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে অ্যাঞ্জেল ডি মারিয়া কী করবেন, সেই বন্দোবস্ত এখন থেকেই শুরু করে দিয়েছেন। কোচ হওয়ার সুযোগ পেলে ছাড়বেন না তিনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী প্লে মেকার এজন্য পড়াশোনা শুরু করেছেন।

২০২২ বিশ্বকাপ জয়ী ডি মারিয়া গত জুলাইয়ে দ্বিতীয় কোপা আমেরিকা ট্রফি জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন। বর্তমানে তিনি খেলছেন পর্তুগিজ ক্লাব বেনফিকায়। এই মৌসুমে ১৪ ম্যাচ খেলে পাঁচ গোল ও দুটি অ্যাসিস্ট তার। এখনও নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন তিনি। এরই ফাঁকে কোচ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সোমবার প্রকাশিত ক্লাঙ্ক মিডিয়ার সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘আমি কোচ হওয়ার জন্য কোর্স করছি। যদি সুযোগ আসে, সেজন্য করছি। ৩০ বছর বয়স থেকে আমি ফুটবলকে আলাদাভাবে দেখতে শুরু করেছিলাম এবং বিশ্লেষণ করতাম।’

তার আরও কথা, ‘আমি শুধু খেলোয়াড়ের দিক থেকে নয়, কোচ কেমন চোখে দেখে সেটাও ভাবতে শুরু করেছিলাম। আমি জানি যে কোচিং করা অনেক বেশি কঠিন কারণ এট অনেক বেশি সময় নেয়। একজন খেলোয়াড় হিসেবে আপনি শুধু অনুশীলন করবেন, তারপর বাড়ি যাবেন।’

২০২৫ সালের জুন পর্যন্ত বেনফিকার সঙ্গে চুক্তিবদ্ধ এই আর্জেন্টাইন আরও বললেন, ‘আমি যখন অবসর নিবো, তখন আমি কিছু সময়ের জন্য আমার পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চাইবো। কিন্তু তারপর এটা হলেও হতে পারে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম