পেরু ম্যাচ কঠিন হবে, মানছেন আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪, ১৮:৩৯আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৮:৩৯

টানা তিন ম্যাচ জয়হীন আর্জেন্টিনা। জয়খরা কাটাতে আগামীকাল বুধবার সকালে পেরুর মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিততে না পারলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর শঙ্কায় আলবিসেলেস্তেরা। গত বছর দাপট দেখানো দলটি এই বছর ঠিক সেভাবে নিজেদের মেলে ধরতে পারছে না। এমন অবস্থায় কী ভাবছেন কোচ লিওনেল স্ক্যালোনি!

বছরের শে ম্যাচ খেলার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বললেন, ‘হারের কারণে আমি উদ্বিগ্ন হই, কারণ আমরা হারতে পছন্দ করি না। কিন্তু যেভাবে হেরেছি তার ওপর নির্ভর করে আমি চিন্তা করা থামিয়ে দেই। কেউ হারতে পছন্দ করে না, এটা সত্যি। অনেক সময় আমরা সেরা ফল পেয়েছি, কিন্তু এসব ফুটবল আর জীবনেরই অংশ।’

পেরুর বিপক্ষে পাঁচ জন খেলোয়াড়কে ইনজুরির কারণে পাচ্ছেন না স্ক্যালোনি। তাই পেরুর বিপক্ষে ম্যাচ কঠিন হবে মানছেন তিনি। এছাড়া ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালিসিমা হওয়া নিয়েও শঙ্কায় আর্জেন্টিনা কোচ, ‘সামনে ব্যস্ত সূচি। আগামী বছর ফিনালিসিমা হওয়া কঠিন। কারণ স্পেনের বিশ্বকাপ বাছাই আছে। আপাত দৃষ্টিতে সূচি দেখে মনে হচ্ছে না এটা হবে। দেখা যাক কী হয়। এখন আমাদের পুরো মনোযোগ পেরু ম্যাচকে ঘিরে। ওদের টিকে থাকার জন্য পয়েন্ট দরকার। ম্যাচ নিশ্চিতভাবে কঠিন হবে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি