মেসিদের ক্লাব ছেড়ে যাচ্ছেন মার্টিনো

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ১২:০৭আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১২:০৭

চুক্তির আরও এক বছর বাকি থাকলেও ব্যক্তিগত কারণে ইন্টার মায়ামি ছেড়ে যাচ্ছেন জেরার্ডো মার্টিনো। এক সূত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক বার্সেলোনা ও আর্জেন্টিনা কোচের অধীনেই নিয়মিত মৌসুমে শীর্ষস্থান দখল করেছিল মেজর লিগ ক্লাব সকার ইন্টার মায়ামি। তার পর প্লে-অফের প্রথর রাউন্ডে আটলান্টার কাছে অপ্রত্যাশিত হারে বিদায় নিয়েছে। 

লিওনেল মেসির আগমনের পর গত জুনে মায়ামির কোচ হন জেরার্ডো ‘টাটা’ মার্টিনো। তার অধীনেই রূপান্তরের মধ্য দিয়ে গেছে মায়ামি। প্রথম মৌসুমে মায়ামির হয়ে জিতেছেন লিগস কাপ। এই বছরও দলটি আধিপত্য বিস্তার করে খেলেছে। সার্বিক রেকর্ড ধরে রেখে জিতেছে সাপোর্টার্স শিল্ড। যার কারণে আগামী বছর ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ মিলেছে। 

চুক্তির আগেই মার্টিনোর এভাবে চলে যাওয়ার পেছনে কী কারণ তার বিস্তারিত জানা যায়নি। মায়ামি মঙ্গলবার শুধু বলেছে, নিজের বিদায়ের আগে শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন তিনি। সঙ্গে থাকবেন ক্লাবের অন্যতম মালিক হোর্হে মাস ও ফুটবল অপারেশন্সের প্রেসিডেন্ট রাউল সানলেহি। 

মার্টিনো আগেও মেসির কোচ ছিলেন। বার্সেলোনায় ২০১৩-১৪ সালে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০১৪-১৬ সালে। সর্বশেষ ২০১৯-২০২২ সাল পর্যন্ত মেক্সিকোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে তার মেজর লিগ সকারে আগেও কাজ করার অভিজ্ঞতা আছে। আটলান্টা ইউনাইটেডে দুই বছর দায়িত্ব পালন করে জিতেছেন এমএলএস কাপ। ২০১৮ সালে জিতেছেন মেজর লিগ সকারের বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ডও।  

/এফআইআর/   
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম