মেসিকে আঙুল দিয়ে স্পর্শ করলেই ফাউল, রেফারির বিরুদ্ধে পেরু অধিনায়কের অভিযোগ

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৪, ০০:০১আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ০০:০১

প্যারাগুয়ের মাঠে বাজে এক অভিজ্ঞতা হয়েছিল লিওনেল মেসির। স্বাগতিক দর্শকদের বাজে আচরণের সঙ্গে জুটেছিল ‘রেফারির অন্যায্য’ সিদ্ধান্ত। প্রতিপক্ষ ডিফেন্ডারের কড়া ট্যাকলের পরও রেফারি ফাউল না দেওয়ায় তাকে কাপুরুষ বলেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। সেই কারণেই কি পেরুর বিপক্ষে আর্জেন্টিনার মাঠে সতর্ক ছিলেন কলম্বিয়ান রেফারি উইলমার রোলদান! মেসি এবার রেফারিকে নিয়ে ক্ষুব্ধ নন, বেজার হয়েছেন পেরু অধিনায়ক পাওলো গেরেরো।

১-০ গোলে আর্জেন্টিনার জয়ের ম্যাচে পেরুকে ১৮ বার শুনতে হয়েছে ফাউলের বাঁশি। ম্যাচের তিনটি হলুদ কার্ডের প্রত্যেকটি তাদের খেলোয়াড়দের বিরুদ্ধে। স্বাগতিকদের বিরুদ্ধে ফাউল হয়েছে ১০টি। গেরেরোর অভিযোগ, মেসিকে স্পর্শ করলেই ফাউল দিয়েছেন রোলদান। আর্জেন্টিনার পক্ষপাতিত্ব করেছেন তিনি! 

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে সপ্তম হারে টেবিলের তলানিতে থাকা পেরুর ৪০ বছর বয়সী অধিনায়ক বললেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলা কঠিন। প্রতিটি ছোঁয়াই ছিল রেফারির কাছে ফাউল। কিন্তু আমাদের ফাউল করলেও তা দেওয়া হয়নি। কেমন ছিল সবাই দেখেছে।’

আরেকটি সাক্ষাৎকারে গেরেরো বললেন, ‘আমাদের মেরে খেললেও কোনও ফাউল ডাকা হয়নি। মেসিকে আঙুল দিয়ে স্পর্শ করলেই আমাদের বিরুদ্ধে ফাউল ডাকা হয়েছে। এটা খেলাকে কঠিন করে তুলেছিল, কারণ এটা বাধাগ্রস্ত করার মতো ব্যাপার।’  

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী