জয় বঞ্চিত হয়ে ফ্লিক বললেন, বাজে খেলেছে বার্সা

  স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ১২:০১আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১২:০১

লা লিগায় নাটকীয় এক হার দেখেছে বার্সেলোনা। সেল্টা ভিগোর সঙ্গে ড্র করেছে ২-২ ব্যবধানে। অথচ ১৫ ও ৬১ মিনিটে দুই গোলে এগিয়ে থাকা কাতালানরা জয়ের আশাই করছিল। সব কিছু উলট-পালট হয়ে যায় শেষ দিকে দুই মিনিটে দুই গোল হজম করায়। এমন ম্যাচের পর বার্সা কোচ হান্সি ফ্লিক বলতে বাধ্য হয়েছেন, বাজে খেলেছে তার দল। 

রাফিনহা ও লেভানডোভস্কির গোলে ভালো লিড নিয়েই চলছিল বার্সা। বিপদের সূচনা ৮২ মিনিটে। লাল কার্ড দেখে মার্ক কাসাদো মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় তারা। আর এই সুযোগ নিয়েই সেল্টা একটি পয়েন্ট ছিনিয়ে নিলে বার্সা জয় বঞ্চিত হয়েছে। 

৮৪ মিনিটে জুলস কুন্দের ভুলের সুযোগ নিয়ে একটি গোল শোধ দেন আলফোনসো গঞ্জালেস। দুই মিনি পর হুগো আলভারেজ এনে দেন সমতাসূচক গোল।

এখন মনে হচ্ছে এমন ব্যর্থতার কারণ লামিনে ইয়ামালের অনুপস্থিতি! এই মৌসুমে ১১টি ম্যাচ জেতা বার্সেলোনা টিনএজ উইঙ্গার ইয়ামালকে ছাড়া খেলতে নেমে তৃতীয় হার দেখেছে। 

ড্র করলেও পাঁচ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দুইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ আর তিনে রিয়াল মাদ্রিদ। ম্যাচের পর বার্সা কোচ তাই এভাবেই মূল্যায়ন করেছেন শিষ্যদের, ‘আমাদের জন্য খুবই বাজে ম্যাচ ছিল। এমনটা আমরা দেখতে চাই না। সাধারণত এমন ফুটবলও আমরা খেলি না।’

তবে ম্যাচের পর তিনি স্বীকার করেছেল লাল কার্ডই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, ‘ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু লাল কার্ড অনেক বড় প্রভাব ফেলেছে। দুটি মুভেই দুই গোল আদায় করে নিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’  

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান