সাবেক সতীর্থকে কোচ হিসেবে পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২৪, ০৭:৫৩আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৫৩

লিওনেল মেসিকে কেন্দ্র করেই যেন আবর্তন হচ্ছে ইন্টার মায়ামির। তারই সাবেক সতীর্থদের এনে একত্রিত করা হচ্ছে ফ্লোরিডার ক্লাবে। এসেছেন জর্দি আলবা, লুইস সুয়ারেজ ও সার্জিও বুশকেটসের মতো তারকারা। এবার ডাগআউটেও যুক্ত করা হলো মেসির সাবেক ক্লাব ও জাতীয় দলের সতীর্থকে।

মায়ামির নতুন প্রধান কোচ এখন হাভিয়ের মাসচেরানো। লিভারপুল, বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডারকে ২০২৭ সালের এমএলএস মৌসুমের শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে। ক্লাব ফুটবলে এটাই তার প্রথম কোচিং অভিজ্ঞতা।

হেরনদের সঙ্গে দেড় বছর কাটানোর পর গত সপ্তাহে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান জেরার্ডো মার্টিনো। তার স্থলাভিষিক্ত হলেন মাসচেরানো। গত তিন বছর আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচ ছিলেন তিনি। ২০২১ অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে তার অধীনে দল শেষ ষোলোতে খেলে এবং গত গ্রীষ্মের অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে হেরে যায় ফ্রান্সের কাছে।

মাসচেরানোর সীমিত কোচিং অভিজ্ঞতা হলেও মায়ামির যৌথ মালিক হোর্হে মাস জানালেন, মেসির সঙ্গে আলোচনা করেই তাকে আনা হয়েছে। দুজনে একসঙ্গে বার্সেলোনায় আট মৌসুম খেলেছেন। ২০১১ ও ২০১৫ চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি পাঁচটি লা লিগা ট্রফি জিতেছেন। ২০০৮ সালে অলিম্পিকের স্বর্ণজয়ীও ছিলেন তারা, তারপর আর্জেন্টিনার জার্সিতে একত্রিত হয়ে খেলেছেন আরও বহু বছর। 

প্রাক মৌসুমেই কাজে যোগ দেবেন মাসচেরানো। আগামী বছর অভিষেক হবে এমএলএস-এ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী