রবিনিয়োর বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ জানাবে কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৪, ১৫:৩৬আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:৩৬

৮ মাসের বেতন না পাওয়ার বিষয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনিয়ো ফেসবুকে বড় করে স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তার বর্তমান ক্লাব বসুন্ধরা কিংসকে নিয়ে নানাভাবে বিষোদগার করেছিলেন। তবে কিংস কর্তৃপক্ষও চুপ করে বসে নেই। তারাও ২৯ বছর বয়সী তারকার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে।

প্রায় চার বছর ধরে কিংসে খেলে রবিনিয়ো দেশের ফুটবলমোদীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার পায়ের জাদুতে মোহিত ছিল সবাই। এবার চুক্তির মেয়াদ থাকাকালীন ব্রাজিলিয়ান তারকার সঙ্গে মেয়াদ বাড়ানোর দিকে যায়নি কিংস কর্তৃপক্ষ। তবে রবিনিয়োর দুইদিন আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাস নিয়ে মুখ খুলেছেন তারা। 

কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রবিনিয়ো বাংলাদেশ ছেড়ে চলে গেছেন জুন মাসে। এরপর আর ক্লাবে আসেননি। এখন কেউ যদি না আসে তাহলে তার বেতন দেবো কীভাবে? আমরা তো ওর বাড়িতে গিয়ে টাকা পৌঁছে দিতে পারি না। এছাড়া বড় কথা হলো সে আমাদের নিবন্ধনকৃত ফুটবলার। নভেম্বর পর্যন্ত চুক্তি আছে। সে এসে তো টুর্নামেন্ট খেলবে। তাও বলার পর আসেনি। ঠিক আছে তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়েনি। তাই বলে আগের চুক্তি অনুযায়ী তো যে সময় আছে, সেই পর্যন্ত তো খেলে যাবে। তা ও করেনি।’

এরপরই এই কর্মকর্তা সরাসরি বলেছেন,‘আমরা তো ওর বিরুদ্ধে প্রয়োজনে ফিফা, এএফসিতে যাবো। ও চুক্তিতে থাকাকালে কেন আমাদের ক্লাবে আসেনি, ম্যাচ খেলেনি। পুরো বিষয়টা ফিফার কাছে বিস্তারিত তুলে ধরবো। তারপর দেখা যাবে কী হয়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি