শেষ দিকের গোলে লিভারপুলকে জিততে দিলো না নিউক্যাসেল

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯

কয়েকদিন আগে ম্যানসিটিকে হারিয়ে ৯ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে শীর্ষে শক্ত অবস্থান নেয় লিভারপুল। বুধবার শেষ দিকে নিউক্যাসেল ইউনাইটেডের কাছে গোল খেয়ে সেটা কমে দাঁড়ালো সাত পয়েন্টে। সেন্ট জেমস পার্কে ৩-৩ গোলে ড্র করেছে অলরেডরা।

নিউক্যাসেল দুইবার লিড নিলেও মোহাম্মদ সালাহর জোড়া গোলে আর্নে স্লট আরেকটি জয়ের সুবাস পেতে থাকে। কিন্তু ৯০তম মিনিটে লিভারপুল কিপার কাওয়িমহিন কেলেহারের অনাকাঙ্ক্ষিত ভুলের মাশুল দিতে হয়েছে তাদেরকে।

রাতের ম্যাচে স্কারের শেষ দিকে করা গোলের আগে পুরোটা সময় অদম্য ছিলেন সালাহ। ৩৭ প্রিমিয়ার লিগে গোল ও অ্যাসিস্টে নিজের ক্যারিয়ারে নতুন রেকর্ড গড়েন তিনি।

মিশরীয় ফরোয়ার্ড বদলি নামা ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডকে দিয়ে ৬৮তম মিনিটে গোল করান। এর ঠিক এক মিনিট আগে আলেক্সান্ডার আইসাকের পাসে অ্যান্থনি গর্ডন নিউক্যাসেলকে দ্বিতীয়বার এগিয়ে দিয়েছিলেন।

সালাহ এরপর ক্রসবারে আঘাত করলেও ৮৩তম মিনিটে চমৎকার শটে নিক পোপকে পরাস্ত করেন। ৩২ বছর বয়সী ফরোয়ার্ড এনিয়ে টানা সাত লিগ ম্যাচে গোল করলেন। ১৩ গোল করে এই মৌসুমের শীর্ষ গোলদাতার তালিকায় পেচনে ফেললেন ম্যানসিটির আর্লিং হাল্যান্ডকে।

খেলার প্রথম ভাগে দাপট দেখায় নিউক্যাসেল। ৩৫তম মিনিটে বক্সের প্রান্ত থেকে আইসাকের নেওয়া চমৎকার শটে তারা এগিয়ে যায়।

নিউক্যাসেল এগিয়ে থাকার মতো সুযোগ পেয়েছিল। কিন্তু কেলেহার দারুণ সেভে গর্ডনকে হতাশ করেন।

দ্বিতীয়ার্ধে ভিন্ন অবস্থানে থেকেছে লিভারপুল। খেলা শুরুর পাঁচ মিনিট পর বক্সের বাইরে থেকে সালাহর বাড়ানো শট ধরে কুর্টিস জোনস ১-১ করেন। তারপর মিশরীয় ফরোয়ার্ডের জোড়া গোলে জেতার স্বপ্ন দেখছিল লিভারপুল, কিন্তু হেরে যেতে হলো।

১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ২৮।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী