গুডিসন পার্কে এভারটনের সঙ্গে লিভারপুলের প্রিমিয়ার লিগ ম্যাচ স্থগিত হয়েছে। মার্সিসাইডে প্রতিকূল আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে শনিবার প্রিমিয়ার লিগের বাকি চার ম্যাচ পূর্বপরিকল্পনা অনুযায়ী মাঠে গড়াবে।
গুডিসনে শেষ লিগ লিগ মার্সিসাইড ডার্বি হওয়ার কথা ছিল শনিবার রাতে। তবে দারাঘ ঝড়ের কারণে ম্যাচটি হচ্ছে না বলে নিশ্চিত করা হয়েছে।
এই অঞ্চলের ওপর দিয়ে ৭০ মাইল বেগে ঝড়ো বাতাস বইছে।
দুই ক্লাব এবং স্থানীয় কর্তৃপক্ষ শনিবার সকালে আলোচনায় বসে। গুডিসন পার্কে আসার পরিকল্পনা করা সমর্থকদের নিরাপত্তার কথা ভেবে ম্যাচ স্থগিত করা হয়েছে। মৌসুমের শেষ দিকে এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রিমিয়ার লিগে টেবিলে সাত পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে লিভারপুল। সেই ব্যবধান চারে নেমে আসতে পারে, যদি চেলসি ও আর্সেনাল যথাক্রমে ফুলহ্যাম ও টটেনহ্যাম হটস্পারকে হারায়।









