১৭ বছর পর মেসিকে ছাড়াই ফিফপ্রো একাদশ

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ২৩:৪০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ২৩:৪০

৬ হাজার ১৮৫ দিনের রাজত্ব হারাতে হলো। শুরুটা হয়েছিল ২০০৭ সালের ১৭ ডিসেম্বরে, পেশাদার ফুটবলারদের ভোটে প্রথমবার ফিফপ্রো বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছিলেন লিওনেল মেসি। তারই অবসান হলো ২০২৪ সালের ৯ ডিসেম্বর। ৭০ দেশের খেলোয়াড়দের ভোটে নির্বাচিত বর্ষসেরা দলে নেই আর্জেন্টিনার মহাতারকা।

গত ১৭টি ফিফপ্রো একাদশে প্রত্যেকবার ছিল মেসির নাম, যা রেকর্ড। তার পরে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার এই দলে জায়গা পান ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৬ সালের পর প্রথমবার তাদের দুজনের কেউই নেই এই ১১ জনের তালিকায়।

চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদের ছয় জন এবং ম্যানচেস্টার সিটির চার জন ফিফপ্রো একাদশে নাম লিখেছেন। সর্বোচ্চ ১১ হাজার ১৭৬ ভোট পেয়েছেন মাদ্রিদ ক্লাবের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। আক্রমণভাগে আছেন আর্লিং হাল্যান্ড, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। বর্ষসেরা পুরুষ দলে রিয়াল ও সিটির বাইরে কেবল লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক আছেন।

ফিফপ্রো একাদশ: গোলকিপার- এদারসন (ম্যানসিটি); ডিফেন্ডার- দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), ভার্জিল ফন ডাইক (লিভারপুল), অ্যান্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ); মিডফিল্ডার- জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ), কেভিন ডি ব্রুইনা (ম্যানসিটি), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), রদ্রি (ম্যানসিটি); ফরোয়ার্ড- আর্লিং হাল্যান্ড (ম্যানসিটি), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক