পিএসজির জয়ের দিন মুখে বুটের আঘাত দোন্নারুম্মার

  স্পোর্টস ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩১

ফ্রেঞ্চ লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ৪-২ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। কিন্তু সেই ফল ছাপিয়েও ম্যাচটা আলোচনায় পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার চোটের কারণে। প্রতিপক্ষ খেলোয়াড়ের বুটের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মুখ। রক্তাক্ত অবস্থাতে মাঠ ছেড়েছেন তিনি।  

ম্যাচের ১৭ মিনিটে ঘটেছে এই দুর্ঘটনা। মোনাকোর ডিফেন্ডার উইলফ্রিড সিঙ্গোর শট রুখে দিয়েছিলেন ইতালিয়ান গোলকিপার। তখন নিচে থাকা দোন্নারুম্মাকে টপকে যাওয়ার চেষ্টা করছিলেন সিঙ্গো। তাতে এগিয়ে যেতে থাকা মোনাকো ডিফেন্ডারের বুটের স্পাইক গিয়ে পড়ে দোন্নারুম্মার ডান গালে। তাতে পিএসজি গোলকিপারের গাল মারাত্মাকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেটে যাওয়ায় রক্তপাত হতে থাকলে ১০টি স্ট্যাপল পড়ে সেখানে। 

অবশ্য এমন ঘটনার পরও লাল কার্ড দেখাননি রেফারি। ম্যাচের পর সেটি নিয়ে সমালোচনা করেছেন পিএসজি অধিনায়ক মার্কুইনহোস, ‘আমি জানি না রেফারি জায়গা মতো ছিল কিনা। তবে ওই মুহূর্তে ভারের হস্তক্ষেপ করা উচিত ছিল। কারণ খেলোয়াড়দের রক্ষা করা তাদের দায়িত্ব। আর এমন পরিস্থিতিতেও লাল কার্ড না দেওয়া মানে অনেক বড় সিদ্ধান্ত!’

দোন্নারুম্মার ইনজুরির পর তার স্থলাভিষিক্ত হন মাতভি সাফোনোভ। 

/এফআইআর/   
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি