বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৮

অবশেষে অপেক্ষার অবসান হলো। বাংলাদেশের জার্সিতে খেলার অনুমতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় অফিসিয়াল ফেসবুকে তার খেলতে পারার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 

সেখানে হামজা চৌধুরীর একটি ভিডিও পোস্ট করে বাফুফে লিখেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে।

হামজা চৌধুরী নিজেও ভিডিও বার্তায় বলেছেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই দেখা হবে।’

আগেই হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর এফএ তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। 

এই কমিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পেয়েছে বাফুফে। 

ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলেন হামজা। বাংলাদেশি পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। 

ইংলিশ প্রিমিয়ার লিগে লিস্টার সিটির হয়ে খেলেন হামজা। বাংলাদেশি পরিবার ও নিজের ইচ্ছায় বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চান তিনি। এর আগে হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন। কোনও দেশের যুব দলের খেলোয়াড় অন্য কোনও দেশের হয়ে খেলতে চাইলে তাদের ফেডারেশনের অনুমতি প্রয়োজন হয়। 

আশা করা হচ্ছে,  আগামী মার্চে এশিয়ান কাপ বাছাইপর্বেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে খেলতে যাচ্ছেন হামজা চৌধুরী। 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি