‘মিগেল কোন দিকে শট নেবে, আগেই বুঝেছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬

প্রিমিয়ার ফুটবল লিগের ইতিহাসে বসুন্ধরা কিংসকে কখনও হারাতে পারেনি আবাহনী লিমিটেড। আগের ১০ বারের দেখায় আটটিতে কিংস জিতেছিল, দুটি হয়েছিল ড্র। আজ কুমিল্লার মাঠে বিদেশিহীন আবাহনী বড় চমক দেখালো। সুমন রেজার গোলে প্রথমবারের মতো তারা হারিয়ে দিয়েছে কিংসকে। আর ব্রাজিলিয়ান মিগেলের পেনাল্টি প্রতিহত করে গোলকিপার মিতুল মারমা হয়েছেন জয়ের অন্যতম নায়ক।

কুমিল্লার মাঠ থেকে ফেরার সময় আবাহনীর সব খেলোয়াড় স্থানীয় একটি হোটেলে নাস্তা করছিলেন। মিতুলকে তখন ফোনে ধরা হলো। পেনাল্টি ঠেকিয়ে প্রশংসায় ভাসছিলেন রাঙামাটি থেকে উঠে আসা গোলকিপার। বাংলা ট্রিবিউনের কাছে তিনি বলছিলেন, ‘কিংসকে প্রথমবার আবাহনী লিগে হারিয়েছে। সেই দলে আমি খেলেছি। পেনাল্টি আটকে দিয়েছি। এমন জয়ের পর শুধু আমি নই, দলের সবাই বেশ খুশি। এমন আনন্দ অন্যরকম।’

ম্যাচের ২ মিনিটে সুমন রেজা হেডে করা দারুণ এক গোলে আবাহনীকে এগিয়ে নেন। গোল ধরে রাখতে মারুফুল হকের দল মরিয়া ছিল। বিরতির পর একই ধারায় খেলা চলে। তবে ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ দিতে পারেনি কিংস। মোহাম্মদ হৃদয়ের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বেজে ওঠে। স্পটকিক থেকে মিগেলের শট মিতুল বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দেন। স্মরণীয় এই জয়ের নায়ক বলেন, ‘আমি আগে থেকে মিগেলের গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম। বুঝতে পেরেছি ও বল আমার বাঁ দিকে মারবে। সেই অনুযায়ী ঝাঁপিয়ে পড়ে গোল হতে দেইনি। আসলে আমরা সবাই আজ সেরাটা দিয়ে খেলেছি। এমনিতে বিদেশি খেলোয়াড় নেই। কোনোভাবে ম্যাচও হারা যাবে না। কোচের নির্দেশনায় সবাই নিজেদের সেরাটা দিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে।’

কিংসের বিপক্ষে এমন জয়ে আবাহনী সামনের দিকে আরও আত্মবিশ্বাসী হয়ে খেলবে বিশ্বাস মিতুলের, ‘আসলে আবাহনী সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। আমরাও যারা আছি দলে, সেটা ভেবে খেলছি। এমনিতে আগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে সুযোগ পেয়ে গোল করতে পারিনি। ম্যাচ হারতে হয়েছে। আজ কিংসের বিপক্ষে জয়টা বেশ কাজে দেবে। সামনের দিকে আমরা আরও উজ্জীবিত হয়ে খেলতে পারবো।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের