কনকাকাফ গোল্ড কাপে খেলবে সৌদি আরব

স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৪, ২০:২২আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২০:২২

২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে নাম ঘোষণার আটদিন পর বৃহস্পতিবার ২০২৫ ও ২০২৭ কনকাকাফ গোল্ড কাপে খেলার আমন্ত্রণ পেয়েছে সৌদি আরব।

উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল চ্যাম্পিয়নশিপে ১৬ দেশ অংশ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র-কানাডার ১১টি শহরে ১৪টি ভেন্যুতে আগামী বছর ১৪ জুন থেকে ৬ জুলাই হবে এই প্রতিযোগিতা।

আগামী ১০ এপ্রিল হবে গ্রুপের ড্র। কানাডা, কুরাকাও, ডোমিনিকান প্রজাতন্ত্র, এল সালভাদর, হাইতি, মেক্সিকো, পানামা ও যুক্তরাষ্ট্র পরবর্তী আসরে খেলার যোগ্যতা লাভ করেছে।

এর আগে কনকাকাফ গোল্ড কাপে আমন্ত্রিত অতিথি হিসেবে খেলেছিল ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া।

গত আসরে রেকর্ড নবম শিরোপা জিতেছিল মেক্সিকো। সাতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র শেষবার ট্রফি পেয়েছিল ২০২১ সালে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক