অন্তত এক ম্যাচ মাঠের বাইরে দিয়াবাতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:০৮

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিংয়ের গোলমেশিন সুলেমানে দিয়াবাতে। প্রতি মৌসুমে গোল পাচ্ছেন। দলের প্রাণভোমরাও তাকে বলা যায়। মালির এই স্ট্রাইকারকে ছাড়া একাদশ চিন্তা করাও কঠিন। তবে এবার প্রিমিয়ার লিগে ফর্টিস এফসির বিপক্ষে লড়াইয়ে তাকে ছাড়াই খেলতে হবে সাদা-কালোদের।

আজ মঙ্গলবার কিংস অ্যারেনাতে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ৪০ মিনিটে অবিশ্বাস্য মিস করেন দিয়াবাতে। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা জিসানের ক্রসে গোলকিপার স্লাইড করায় ঠিকঠাক পা ছোঁয়াতে পারেননি আরিফ। বল গোলকিপারের গায়ে লেগে চলে যায় দিয়াবাতের পায়ে। গোলমুখ থেকে উড়িয়ে মারেন তিনি!

এর একটু পরই দিয়াবাতেকে মাঠে পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন মোহামেডান অধিনায়ক। বাঁ পায়ে মাসল পুলের কারণে মাঠ থেকে উঠে যাওয়ার পর দিয়াবাতে আর খেলতে নামেননি। পরবর্তীতে জানা গেছে অন্তত একটি ম্যাচ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

ম্যাচশেষে মোহামেডান কোচ আলফাজ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দিয়াবাতে চোটে পড়েছেন। মাসল পুল হয়েছে। যা অবস্থা তাতে করে পরবর্তী ম্যাচে খেলতে পারবে না। এটা নিশ্চিত। তারপর ক্লাবে যাচ্ছি। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে কতদূর কী অবস্থা। এখন দিয়াবাতেকে ছাড়া খেলতে হলে কিছু করার নেই। চোটের ওপর তো কারও হাত নেই।’

প্রিমিয়ার লিগে মোহামেডান আপাতত শীর্ষেই আছে। তাই শীর্ষস্থান ধরে রাখতে হলে ফর্টিসের বিপক্ষে দিয়াবাতেকে বেশ প্রয়োজন ছিল। এখন দেখার, তাকে ছাড়া দল কতটুকু কী করতে পারে?

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম