৬ ম্যাচে ২১ গোল, ডাগ আউটে অনেক বোরিং লাগে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫

গত মৌসুমে শেখ জামালের হয়ে তিন ম্যাচে ডাগ আউটে দাঁড়ানোর অভিজ্ঞতা হয়েছিল সাইফুর রহমান মনির। দুটিতে জয় এসেছিল। এবার অভিজ্ঞতা একদমই বাজে। চট্টগ্রাম আবাহনীর হেড কোচ হয়ে মোটেও ভালো করতে পারছেন না। প্রিমিয়ার লিগ ও ফেডারেশ কাপ মিলিয়ে ৬ ম্যাচের সবকটিতে হার। গোল খেয়েছেন ২১টি। বিপরীতে দিতে পারেননি একটিও! এমন দলের হয়ে ডাগ আউটে দাঁড়িয়ে অসহায়ত্ব বোধ করা ছাড়া আর কিবা করতে পারেন বাংলাদেশের ২০০৩  সাফ চ্যাম্পিয়নশিপ দলের অন্যতম স্ট্রাইকার।

মৌসুমের আগে থেকে চট্টগ্রাম আবাহনী দল গঠন করতে পারবে কিনা ঘোরতর সংশয় ছিল। জাহিদ হাসান এমিলি-মামুনুল ইসলামসহ অন্যদের সহযোগিতায় শেষ পর্যন্ত দল গঠন করে খেলাও শুরু করে। কিন্তু স্বল্প প্রস্তুতি ও মানসম্মত খেলোয়াড়ের অভাবে বন্দরনগীরর দলটি কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে পারছে না।

মাঠে ৯০ মিনিট খেলছে ঠিকই। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা সেভাবে করতে পারছে কই? হারের কালিমা নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়তে হচ্ছে। এমন দলের কোচ হয়ে নিজের কাছেই খারাপ লাগছে মনির। আজও ৬ গোলে হেরে বিষন্ন মনে মনি মাঠ ছাড়তে ছাড়তে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘৬ ম্যাচে ২১ গোলের পর এখন ডাগ আউটে ভীষণ বোরিং লাগে। কেউ তো চায় না এমন দলের হয়ে কোচিং করাতে। সবাই চায় ভালোমানের দল নিয়ে লড়াই করতে। এখন কী করবো বলুন। স্বল্প প্রস্তুতি তারওপর এক বিদেশি ছাড়াও অন্যদের মানও বলার মতো নয়। তাই আমরা লড়াই করতে পারছি না।’

তবে ডাগ আউটে বোরিং লাগলেও কোচিং ছাড়ছেন না মনি। অপেক্ষা করছেন সুসময়ের। নিজেই জানালেন, ‘প্রথম পর্বে কিছু হবে বলে মনে হয় না। সামান্য ভুলের কারণে গোল হচ্ছে। সুযোগ পেয়েও আবার গোল করতে পারছি না। এখন বিরতিতে বিদেশি খেলোয়াড় যুক্ত করার চেষ্টা করছি। স্থানীয় কিছু খেলোয়াড়ও বদল হতে পারে। তখন যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি। আর কোচ হয়ে দলের শুধু প্রস্তুতি নয়, অর্থনৈতিক সহ অন্যদিকও অন্যদের সঙ্গে দেখতে হচ্ছে। তাই দল ছাড়ার সুযোগ নেই। তবে আশাবাদী একসময় হয়তো খারাপ সময় কেটে যাবে।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম