এবার রিয়েল এস্টেট ব্যবসায় মেসির অভিষেক

স্পোর্টস ডেস্ক
০১ জানুয়ারি ২০২৫, ১৩:২০আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৩:২০

স্পেনে এবার রিয়েল এস্টেট ব্যবসায় অভিষেক হয়েছে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির। কাতার বিশ্বকাপ জয়ীর মালিকানাধীন রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি।

স্প্যানিশ মার্কেটে এর প্রতিটি শেয়ারের মূল্য ৫৭.৪ ইউরো। মূল ধন ২২৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকার বেশি। এদিফিসিও রোসটাওয়ার সোচিমির বোর্ডের চেয়ারম্যানও মেসি। যার একমাত্র শেয়ারহোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান লিমেকু এস্পানা। তবে নতুন বিনিয়োগকারী নেওয়ার পরিকল্পনা তাদের আছে। 

এদিফিসিও রোসটাওয়ার সোচিমির স্পেন ও অ্যান্ডোরায় সাতটি হোটেল রয়েছে। স্পেনে আরও রয়েছে তিনটি অফিস ও অ্যাপার্টমেন্ট। তাছাড়া লন্ডন ও প্যারিসেও অ্যাপার্টমেন্ট রয়েছে তাদের। 

মেসির বিনিয়োগ ট্রাস্টটির যাত্রা শুরু হয় ২০১৩ সালে। কোম্পানির বেশিরভাগ বিনিয়োগকারী স্পেনের কাতালুনিয়ার অঞ্চলের। যে অঞ্চলে মেসি ২০০০ সালে ১৩ বছরে থাকতে বার্সেলোনায় খেলার জন্য স্থায়ী হয়েছিলেন। এখানে তিনি বসবাস করেন ২০২১ সাল পর্যন্ত। তার পর তো বার্সা তাকে ছেড়ে দেওয়ায় প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দেন। এখন তিনি খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে।  মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জু বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আলফোনসো নেবোত; যিনি মেসির পারিবারিক ব্যবসা পরিচালনা করেন। আরেকজন র‌্যামোন আডেল স্পেনের এনার্জি কোম্পানি নাটুরজিরও বোর্ড সদস্য।

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম