আবাহনী-ফর্টিস ম্যাচে কেউ জেতেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৫, ১৭:১৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৩৬

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক জয়ের সুযোগ হাতছাড়া করেছে আবাহনী লিমিটেড। পারেনি ফর্টিস এফসিকে হারাতে। উল্টো তাদের প্রতিপক্ষ বেশি সুযোগ পেয়ে তিন পয়েন্ট না পাওয়ার আফসোস করেছে। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ড্র দিয়ে।

শুক্রবার কিংস অ্যারেনাতে আবাহনীর বিপক্ষে আক্রমণে এগিয়ে ছিল ফর্টিস। তাদেরকে অনেকটা চাপে রেখে গোল করার চেষ্টা করেও সফল হতে পারেনি ওমর-জয়রা। আকাশী-নীল জার্সিধারীদের গোলকিপার মিতুল মারমা আজও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। প্রতিপক্ষের সুযোগগুলো নস্যাৎ করে দিতে তার জুড়ি নেই।

ম্যাচের ১ মিনিটেই ফর্টিস এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ মিস করে। মোহাম্মদ আব্দুল্লাহর জোরালো শট মিতুল হাত উঁচিয়ে কর্নারের বিনিময়ে দারুণ সেভ করেন।

৪১ মিনিটে জয়ের ক্রসে আব্দুল্লাহ বক্সে ঢুকে জোরালো শট নেন, আবাহনী গোলকিপার দুই হাত দিয়ে প্রতিহত করেন।

আবাহনী কয়েকবার ফর্টিসের বক্সে হানা দিলেও গোলকিপার সারোয়ার জাহানের সেভাবে পরীক্ষা নিতে পারেনি।

বিরতির পর খেলাতে গতি বাড়ে। দুই দলই সুযোগ পেয়েছিল। তবে গোল হয়নি।

৬৭ মিনিটে আবাহনীর মাহাদি ইউসুফের বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের জোরালো শট দ্বিতীয় প্রচেষ্টায় গোলকিপার তালুবন্দি করেন।

৫ মিনিট পর ফর্টিস আরেকটু হলেই গোল দিয়ে ফেলেছিল। বদলি নেমেই শওকত হোসেন একটুর জন্য গোল মিস করেন। সতীর্থের ক্রসে শওকত বল রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করার আগেই মিতুল আটকে দেন।

মুন্সীগঞ্জে দিনের আরেক ম্যাচে বীরশ্রেষ্ঠ  ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ৩-০ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারিয়েছে।

আবাহনী লিগে ৬ ম্যাচে চতুর্থ জয় এবং একটি করে ড্র ও হারে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে ফর্টিস তৃতীয় ড্রতে ৭ পয়েন্টে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। ব্রাদার্স ইউনিয়নও সমান ম্যাচে চতুর্থ জয়ে ১১ পয়েন্টে চারে। ইয়ংমেন্ট আগের তিন পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম