চতুর্থ স্তরের দলকে বিধ্বস্ত করে শেষ ষোলোয় বার্সা

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১২:০৬

কোপা দেল রে তে প্রত্যাশিত জয়ে নতুন বছর শুরু করেছে বার্সেলোনা। চতু্র্থ স্তরের দল বার্বাস্ত্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে তারা। দুই অর্ধে একটি করে গোল করেছেন রবের্ত লেভানডোভস্কি। 

২১ মিনিটে ডিফেন্ডার এরিক গার্সিয়া বুলেট গতির হেডে দলকে এগিয়ে নেন। শুরুতে লং পাস দিয়েছিলেন ফ্রেঙ্কি ডি জং। সেখান থেকে রোনাল্ড আরাউহো মাথা ছুঁইয়ে বলটা এগিয়ে দিলে জাল কাঁপাতে দেরি করেননি গার্সিয়া। ১০ মিনিট বাদে ক্লোজ রেঞ্জের হেডে ব্যবধান বাড়ান লেভানডোভস্কি। পোলিশ স্ট্রাইকার দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে যোগ করেছেন আরও একটি। তার পর ৫৬ মিনিটে বার্বাস্ত্রো গোলকিপার আরনাউ ফাবরেগার মারাত্মক ভুলের সুযোগ নিয়ে স্কোর ৪-০ করেছেন পাবলো তোরে।  

পুরো ম্যাচেই আধিপত্য ছিল বার্সার। বল দখলে ছিল ৮০ শতাংশ। স্বাগতিক বার্বাস্ত্রো বেশ কয়েকবার বার্সাকে হতাশ না করলে ব্যবধান আরও বাড়তে পারতো।

তার পরেও কোচিং ক্যারিয়ারের শততম জয়ের দেখা পেয়েছেন হানসি ফ্লিক। দারুণ জয়ে বছর শুরু করে নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘নতুন বছর আমাদের এভাবেই শুরু করতে হবে। রক্ষণে আমরা দারুণ ছিলাম। তাদের কোনও সুযোগ দেইনি।’

এদিন বার্সার হয়ে অভিষেক হয়েছে ভয়চেক সেজনির। সামনে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল থাকায় একই দিন তারা বিশ্রাম দিয়েছে রাফিনহাকে। তাছাড়া বেঞ্চে ছিলেন মিডফিল্ডার মার্ক কাসাডো ও ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী