আবারও মেসি-সুয়ারেজের সঙ্গে খেলার ইঙ্গিত নেইমারের

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৫, ০০:১৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ০০:৩৫

মাঠে বার্সেলোনার সেরা সময় কেটেছে যখন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার একসঙ্গে খেলেছেন। প্রতিপক্ষকে নাকানিচুবানি খাওয়ানো এই জুটি আবারও মাঠে ফিরতে পারে। এমন ইঙ্গিত দিয়ে রাখলেন নেইমার নিজে। ইন্টার মায়ামিতে যাওয়ার দরজা খুলে রাখলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হবে আগামী জুনে। ২০২৩ সালে যোগ দেওয়ার পর থেকে ইনজুরিতে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। মাত্র সাত ম্যাচ খেলেছেন আরব ক্লাবের হয়ে।

এবার নেইমার পা রাখতে পারেন মেজর লিগ সকারে। ইউরোপিয়ান ফুটবল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণত্রয়ীকে নিয়ে নতুন করে সংগঠিত হতে চায় সাপোর্টার্স শিল্ড জয়ী মায়ামি। মেসি-সুয়ারেজের সঙ্গে ২০২৫ সালের শেষ পর্যন্ত তাদের চু্ক্তি। তাছাড়া সামনের বিশ্বকাপও হবে আমেরিকায়। সব দিক বিবেচনা করেই ব্রাজিলিয়ান সুপারস্টার চাইছেন মাঠে ‘এমএসএন’ ত্রয়ী ফেরাতে। 

সিএনএন স্পোর্টকে নেইমার বলেছেন, ‘মেসি ও সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারা অবশ্যই চমৎকার ব্যাপার হবে। তারা আমার বন্ধু। এখনও আমাদের মধ্যে কথা হয়। এই ত্রয়ীকে ফেরাতে পারলে দারুণ হবে। আমি আল হিলালে খুশি। সৌদি আরবে ভালোই লাগছে। কিন্তু কে জানে? ফুটবল তো বিস্ময়ে পরিপূর্ণ।’

প্যারিস সেন্ট জার্মেই ছাড়ার সময়ই যুক্তরাষ্ট্রের ফুটবলে আসার ইচ্ছা ছিল নেইমারের, কিন্তু আমেরিকায় তখন দলবদলের দরজা বন্ধ ছিল। ব্রাজিলিয়ান তারকা বললেন, ‘আমার প্যারিস সেন্ত জার্মেই থেকে চলে আসার খবর বের হওয়ার সময়ই যুক্তরাষ্ট্রে দলবদলের বাজার বন্ধ ছিল। আমার কাছে সেই সুযোগ চিল না। তারা (আল হিলাল) যে প্রজেক্ট আমার সামনে তুলে ধরেছিল সেটা ছিল খুব ভালো, শুধু আমার জন্য নয়, আমার পরিবারের জন্যও। তাই সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্তই ছিল আমার জন্য ভালো।’

২০১৪ থেকে নেইমার, মেসি ও সুয়ারেজ একসঙ্গে তিন বছর খেলেছেন। এই সময়ে তিন জন মিলে ৩৬৪ গোল করেছেন এবং দুইবার লা লিগা ও তিনবার কোপা দেল রে জিতেছে কাতালান জায়ান্টরা। এছাড়া একবার করে চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ ও স্প্যানিশ সুপার কাপ ট্রফি হাতে নেয় তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি