বছরের প্রথম গোলে রোনালদোর অনন্য রেকর্ড, যা মেসিরও নেই

স্পোর্টস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:৪৮

ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে তুলনা হয় সময়-সুযোগ পেলেই। কে কার চেয়ে এগিয়ে যাচ্ছেন, পরিসংখ্যান দিয়ে বিচার করা হয়। এবার তেমনই এক রেকর্ড গড়লেন পর্তুগাল ফরোয়ার্ড, যা নেই আটবারের ব্যালন ডি’অর জয়ীর।

বৃহস্পতিবার সৌদি প্রো লিগে ৩-১ গোলে আল নাসর হারিয়েছে আল আখদুদ। সাদিও মানের জোড়া গোলের মাঝে পেনাল্টি থেকে জাল কাঁপান রোনালদো। বছরের প্রথম গোল করলেন সিআরসেভেন। সৌদি প্রো লিগের টেবিলের তিনে উঠে গেলো আল নাসর।

আর এই গোলে অনন্য এক রেকর্ড হয়েছে রোনালদোর। প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৪টি বর্ষপঞ্জিতে গোল করলেন তিনি। ২০০২ সালে স্পোর্তিং লিসবনের হয়ে অভিষেক তার। ৪০তম জন্মদিনের কাছাকাছি থাকা রোনালদো এখনও গোলমুখের সামনে দুর্বার।

রোনালদোর অভিষেকের দুই বছর পর বার্সেলোনার জার্সি গায়ে দেন মেসি। ২০০৫ সালের মে মাসে প্রথম গোলের দেখা পান। টানা বর্ষপঞ্জিতে গোলের রেকর্ডে রোনালদোকে ছুঁতে ২০২৮ সাল পর্যন্ত তাকে খেলতে হবে, যখন তার বয়স হবে ৪১ বছর।  

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের