লেস্টার ছেড়ে নতুন গন্তব্যে বাংলাদেশের হামজা

স্পোর্টস ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৫, ১৯:১০আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২০:১৩

বাংলাদেশের জাতীয় দলের জার্সি চড়ানোর আগে লেস্টার সিটির থাকছেন না হামজা চৌধুরী। শীতকালীন দলবদলের বাজারে নতুন গন্তব্যে যাচ্ছেন তিনি।

হামজাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেড।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে সংবাদমাধ্যম দাবি করেছে, শেফিল্ডে হামজাকে ধারে খেলাবে তারা। জানুয়ারির দলবদলে তাকে নিতে পারে দল।

অবশ্য লেস্টারের হয়ে এই মৌসুমে সব মিলিয়ে ছয় ম্যাচ খেলানোয় মনে মনে বেশ দগ্ধ হামজা। এ কারণে শেফিল্ড ধারে খেলাতে চাইলেও স্থায়ীভাবে চুক্তি করতে চান তিনি।

হামজা ২০১৫ সাল থেকে লেস্টারের সঙ্গে আছেন। তবে প্রথম দুই মৌসুমে তিনি ধারে ব্রাইটন হোভ আলবিয়নে খেলেছেন। পরের দুই মৌসুমে লেস্টারে যথাক্রমে ৯ ও ১২টি করে ম্যাচ পান।

২০১৯-২০ মৌসুমে সেরা সময় কাটান। ওই মৌসুমে ২৯ ম্যাচে লেস্টারের জার্সিতে মাঠে নামার সুযোগ পান। পরের মৌসুমে খেলেন ২২ ম্যাচ।

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী