স্বাধীন বাংলা ফুটবলারদের ভাতা বেড়েছে ৭ গুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জানুয়ারি ২০২৫, ২০:৫১আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৫১

ভারতের কলকাতায় স্বাধীন বাংলা ফুটবল দল একের পর এক ম্যাচ খেলে দেশের স্বাধীনতার জন্য জনমত গড়েছেন। সেই দলটির সদস্যরা ২০০৩ সাল থেকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মাসিক ৩ হাজার টাকা ভাতা পেতেন। আজ তা বেড়ে ২০ হাজার টাকা করা হয়েছে। 

স্বাধীন বাংলা ফুটবল দলের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আগে তিন সদেস্যর একটি কমিটি গঠন হয়েছিল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন আহ্বায়ক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুন নাঈম ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (অর্থ) সদস্য সচিব হিসেবে ছিলেন।

সেই কমিটি নানা বিষয় পর্যালোচনা করে বিশ হাজার টাকা সম্মানী বৃদ্ধির প্রস্তাব করে ১৩ জানুয়ারি প্রতিবেদন দাখিল করে। সেই প্রতিবেদনের আলোকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে আজ একটি নির্দেশনা জারি হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ সেই নির্দেশনা মোতাবেক এখন থেকে প্রতি মাসে ২০ হাজার টাকা প্রদান করবে। যা জানুয়ারি থেকে কার্যকর হবে বলে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। 

স্বাধীন বাংলা ফুটবল দলের জীবিত সদস্য বর্তমানে ১৯ জন। তারাই এই ভাতা পেয়ে থাকেন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম