ব্রাইটনের কাছে ম্যানইউর শোচনীয় হার

স্পোর্টস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫, ২২:১৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২২:১৭

ওল্ড ট্র্যাফোর্ডে শোচনীয় হার দেখতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। রবিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের কাছে ৩-১ গোলে হেরেছে তারা।

ব্রাইটন উইঙ্গার ইয়ানকুবা মিনতেহ একটি গোল করেছেন, আরেকটি বানিয়ে দিয়েছেন। গোলকিপার আন্দ্রে ওনানার ভুলও ছিল চোখে পড়ার মতো।

ব্রাইটনের হয়ে দ্বিতীয়ার্ধে গোল করেছেন কাওরু মিতোমা ও জর্জিনিয়ো রাটার। অতিথি দল আরেকটি গোল করেছিল। কিন্তু বিল্ড আপের সময় ফাউলের কারণে ভিএআরে বাতিল হয় জোয়াও পেদ্রোর লক্ষ্যভেদী শট।

হাফটাইমের আগে ব্রুনো ফের্নান্দেস পেনাল্টি থেকে ম্যানইউকে সমতা ফেরান। কিন্তু ব্রাইটন দ্বিতীয়বার লিড নেয়। বক্সের মধ্যে নিচু ক্রস ফসকে যায় ওনানার হাত থেকে। তাতে রাটার আলগা বল জালে ঠেলে দেন।

ব্রাইটন ৩৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে। চতুর্থ স্থান থেকে চার পয়েন্ট পেছনে। ২২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১৩তম ম্যানইউ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম