বেনফিকার বিপক্ষে জিতলেই শেষ ষোলোয় বার্সা

  স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ১২:৪৩আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৩:১৭

লিগে মোটেও ছন্দে নেই বার্সেলোনা। লা লিগায় সর্বশেষ ৮ ম্যাচে জিতেছে মাত্র একটি। তবে ইউরোপ সেরার লড়াইয়ে তারা আছে দুর্দান্ত ফর্মে। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার জিতলেই টেবিলের সেরা আটে থাকা নিশ্চিত হয়ে যাবে। তখন সরাসরি চলে যাবে শেষ ষোলোয়। বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক লিগের সাম্প্রতিক দুর্দশার কথা মোটেও মাথায় আনছেন না। আশা করছেন, বেনফিকার বিপক্ষে যথেষ্ট উন্নতি করবে তার দল। ম্যাচটা মাঠে গড়াবে রাত ২টায়। 

সম্প্রতি রিয়াল মাদ্রিদকে হারিয়েই স্প্যানিশ সুপার কাপ নিশ্চিত করেছে বার্সা। কোপা দেলরের শেষ ষোলোয় হারিয়েছে রিয়াল বেতিসকে। তবে শনিবার  গেতাফের সঙ্গে ১-১ ড্র করে লিগে পথ হারিয়েছে তারা। ম্যাচের আগে এমন ফলাফলে অবশ্যই আত্মবিশ্বাস নিচুতে থাকার কথা। কিন্তু বার্সা কোচ হান্সি ফ্লিক বলেছেন, ‘লা লিগায় তাকালে মনে হবে ফলাফল মোটেও ভালো নয়। এখানে লুকোচুরির কিছু নেই। আমরা মোটেও এমন ফল চাই না। তবে শীতকালীন বিরতির পর যদি দেখেন, যেভাবে আমরা খেলেছি সেটা ছিল দারুণ। আশা করবো, এই ম্যাচে ছেলেরা ভিন্ন ঘরানার ফুটবল উপহার দেবে।’

২০২১ সালে বেনফিকার মাঠ থেকে তিন গোলে হেরে এসেছিল বার্সেলোনা। সেই ম্যাচের ফল নিয়ে আলোচনা চলছে। এই দলটিতে খেলছেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার অ্যাঙ্গেল ডি মারিয়াও। বেনফিকা কোচ ব্রুনো লাগে অবশ্য বার্সাকেই ফেভারিট মানছেন, ‘অবশ্যই তারা অন্যতম ফেভারিট। বিশেষ করে তারা যা করে দেখাচ্ছে। তাছাড়া ঐতিহাসিক দল বার্সা, যারা মানসম্পন্ন।’

 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী