লিলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫, ০৬:২৪আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১০:২১

হার এড়ালেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিতো লিভারপুল। আগের ছয় ম্যাচই জেতা দলটি কোনও ছাড় দিলো না। ১০ জনের লিলকে ২-১ গোলে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করলো।

মোহাম্মদ সালাহ ও হার্ভে এলিয়টের গোলে জিতেছে লিভারপুল। সাত ম্যাচে তাদের পয়েন্ট ২১। দুই নম্বরে থাকা বার্সেলোনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে তারা।

৩৪তম মিনিটে কুর্তিস জোন্সের লম্বা পাস ধরে ৫০তম ইউরোপিয়ান গোল করেন সালাহ।

দ্বিতীয়ার্ধে লুইস দিয়াজকে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন আইসা মান্দি। ৫৯তম মিনিটে ১০ জন হলেও ফরাসি ক্লাব সমতা ফেরায়। তিন মিনিট পর জোনাথান ডেভিড স্কোর ১-১ করেন। টুর্নামেন্টে দ্বিতীয় গোল হজম করে লিভারপুল।

তবে ঠিক তারা তিন পয়েন্ট আদায় করেছে। ৬৭তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল বক্সের প্রান্ত থেকে লক্ষ্যে মারেন এলিয়ট। লিলের এক খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায় বল।

পরে ডারউইন নুনেজ গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী