লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৬, ১০:৩৭আপডেট : ১৬ মে ২০২৬, ১০:৩৭

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করেছে অ্যাস্টন ভিলা। তারা জিতেছে ৪-২ গোলে। 

ম্যাচের প্রথমার্ধে ৪২ মিনিটে দুর্দান্ত এক শটে ভিলাকে এগিয়ে দেন মরগান রজার্স। তবে বিরতির পরপরই ৫২ মিনিটে ভার্জিল ফন ডাইক হেড থেকে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান। যদিও পাঁচ মিনিট পরই ডমিনিক সোবোসলাইয়ের ভুলের সুযোগ নেন ওয়াটকিনস। তার গোলে আবারও এগিয়ে যায় ভিলা। এরপর ৭৩ মিনিটে কাছ থেকে আরও একটি গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন তিনি। তার পর তো শেষ দিকে ৮৯ মিনিটে জন ম্যাকগিন বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান আরও বাড়ান। যোগ করা সময়ে (৯০+২ মিনিটে) ফন ডাইকের দ্বিতীয় গোলটি কেবলই ব্যবধান কমিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল লিভারপুলের মৌসুমের ১৯তম হার।

ভিলা পারলেও এখনও চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হয়নি আর্নে স্লটের শিষ্যদের।  ব্রাইটন ও বোর্নমাউথের ফলাফলের ওপর নির্ভর করে শেষ দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে তাদের। 

/এফআইআর/
সম্পর্কিত
রেকর্ড ভেঙে ১২৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে আর্জেন্টিনার এনজো
১২৩ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে বারকোলা
মুনোজের গোলে হার এড়ালো লিভারপুল
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল