সিলেটে আজ থেকে শুরু হয়েছে ইউসিবি অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ। উদ্ধোধনী দিনে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে দুইটি ম্যাচ। দুইটি ম্যাচই হয়েছে গোলশূন্য ড্র।
প্রথম ম্যাচে সিলেটের প্রতিপক্ষ ছিল হবিগঞ্জ। আরেক ম্যাচে সুনামগঞ্জের বিপক্ষে মাঠে নেমেছিল মৌলভীবাজার। দুটি ম্যাচে কেউ কাউকে হারাতে পারেনি।
এর আগে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা নবী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরের জামান চৌধুরী ও পদ্মাসন সিংহ এবং বাফুফে সদস্য, অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান মনজুরুল হক।









