‘অনেকেই ভেবেছিল আবাহনী নিচের দিকে থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ জানুয়ারি ২০২৫, ২২:২৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২২:২৩

বিদেশি খেলোয়াড় ছাড়াই আবাহনী লিমিটেড চমক দেখিয়ে যাচ্ছে। প্রিমিয়ার লিগে প্রথম পর্বে শীর্ষে থাকা মোহামেডানের সঙ্গে চার পয়েন্টের পার্থক্যে দ্বিতীয় স্থানে আছে। এছাড়া ফেডারেশন কাপে এরই মধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে। আবাহনীর এমন অভাবিত পারফরম্যান্স দেখে অনেকেরই অবাক হওয়ারই কথা। তবে দলটির ডাগআউটে থাকা দেশসেরা কোচ মারুফুল হক মোটেও অবাক হচ্ছেন না।

আগে থেকেই জানতেন স্থানীয় খেলোয়াড়দের নিয়েই লড়তে হবে। সেভাবেই দলকে প্রস্তুত করে যাচ্ছেন। এর পুরো কৃতিত্ব খেলোয়াড়দের দিতে চান মারুফুল, ‘এটা পুরোপুরি খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের কারণে হয়েছে। অনেকে মনে করেছিল আবাহনী হয়তো ৫-৬ নাম্বার কিংবা নিচের দিকে থাকবে। প্রথম পর্বে কিন্তু তা হতে দেয়নি। সবাই মিলে চেষ্টা করে ভালো অবস্থানে আছি। এখন দায়িত্বটা আরও বেড়েছে। এমন পজিশন ধরে রেখে শিরোপা জেতার লড়াইয়ে থাকতে চাই।’

মিতুল মারমাসহ দলের সবাই নিজেকে উজার করে দিচ্ছেন। একটি দল হয়ে খেলে মাত্র একটি গোল হজম, হেরেছে কেবল মোহামেডানের কাছে। মারুফুল মনে করছেন, ‘একটি দল হয়ে খেললে যা হয়। ১১ জনই ভালো খেলছে। সবার মধ্যে সমন্বয় ভালো। নির্দিষ্ট কারও নাম বলবো না। এই মনোযোগ সামনের দিকে ধরে রাখতে পারলে আমার মনে হয় আমরা সাফল্য পাবো।’

গুঞ্জন আছে ফিরতি লিগে দুয়েকজন বিদেশি খেলোয়াড় যোগ হতে পারে। তবে মারুফুল মনে করছেন, ‘এই বিষয়ে আমার জানা নেই। স্থানীয় খেলোয়াড়দের নিয়েই লড়াই করে যাচ্ছি। সবাই ভালো অবস্থানে আছে। সামনে বিদেশি খেলোয়াড় আসলে তখন অন্য পরিকল্পনা।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের