শৈশবের ক্লাবেই ফিরছেন নেইমার

  স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১১:০৭

নেইমারকে ছেড়ে দিয়েছে আল হিলাল। তার পর শৈশবের ক্লাব সান্তোসকেই যে ঠিকানা বানাচ্ছেন- সেটাও ছিল এক রকম নিশ্চিত। মঙ্গলবার ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তেইসেইরা আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান তারকার ফেরার কথা নিশ্চিত করেছেন। তাতে নেইমার শৈশবের ক্লাবে ফিরছেন প্রায় ১২ বছর পর। 

মার্সেলো তেইসেইরার ঘোষণার আগেই অবশ্য আল হিলাল জানিয়ে দেয়, নেইমারের সঙ্গে সৌদি ক্লাবটির চুক্তি পারস্পরিক সমঝোতায় বাতিল করা হয়েছে। যেখানে চোটের কারণে মাঠের বাইরেই কেটেছে বেশিরভাগ সময়। খেলতে পেরেছেন মাত্র ৭ ম্যাচ। গোল ছিল একটি!

সান্তোসে অবশ্য সাফল্যময় ক্যারিয়ার ছিল নেইমারের। এই ক্লাবের হয়ে জিতেছেন ৬টি শিরোপা। তার মধ্যে ২০১১ সালে জিতেছেন মহাদেশীয় কোপা লিবার্তাদোরেসও। 

ঘরের ছেলেকে পুনরায় পাচ্ছেন দেখে তাকে সোশ্যাল মিডিয়া চ্যানেলে এভাবেই স্বাগতম জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট, ‘ঘরের ফেরার এটাই সময় নেইমার। নিজের লোকদের কাছে ফেরার সময় হয়েছে। নিজেদের ঘর, নিজেদের ক্লাব ও নিজেদের হৃদয়ে ফেরার সময় হয়েছে।’

/এফআইআর/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম