ইংলিশ কোচকে বয়কট করেছেন নারী ফুটবলাররা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৫, ১৭:০৫আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩৩

নেপালের কাঠমান্ডুতে নারী ফুটবলারদের সঙ্গে ইংলিশ কোচ পিটার বাটলারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পরও সেই দূরত্ব ঘোচেনি। নতুন চুক্তির পর বাটলার ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরলেও তার ডাকে সাড়া দিচ্ছেন না সাবিনা-মাশুরারা। 

১৫ জানুয়ারি বাফুফের ক্যাম্পে ফিরেছেন মেয়েরা। ফেব্রুয়ারি-মার্চে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের জন্য প্রস্তুতিও শুরু করেছিলেন। কিন্তু মঙ্গলবার বাটলার মেয়েদের সঙ্গে সভা করতে চাইলেও সাড়া পাননি। তারা বাটলারের অধীনে ট্রেনিং করবেন না। তবে অন্য কোনও কোচের অধীনে ট্রেনিং করতে তাদের আপত্তি নেই। 

গত অক্টোবরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালীন নানা ঘটনার জেরেই মেয়েদের এই কঠোর অবস্থান। দলের এক সিনিয়র নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘আমরা বাটলারকে বয়কট করেছি, তবে ট্রেনিং না। অন্য কোচের অধীনে ট্রেনিং করতে আমাদের সমস্যা নেই।’

গতকাল মেয়েদের শুধু  জিম সেশন ছিল। মাঠে কোনও ট্রেনিং ছিল না। বুয়েটের মাঠও আপাতত পাওয়া যাচ্ছে না। জিমে অংশ নিয়েছেন ক্যাম্পে ডাক পাওয়া সব ফুটবলার। তবে মঙ্গলবার তারা কোচের ডাকে সাড়া দেননি। আজ তাদের ছুটি। বাটলারও স্বীকার করেছেন, মেয়েরা তার সঙ্গে সভা কিংবা অনুশীলন করার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। 

এ প্রসঙ্গে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন,  ‘আমি এখন একটি মিটিংয়ে আছি। পরে কথা বলবো।’

এদিকে, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল লন্ডনে আছেন। তাই মেয়েরা তার সঙ্গে আলোচনার জন্য অপেক্ষায় আছেন।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম