বার্সেলোনা প্লেমেকার পেদ্রি আরও চার বছর চুক্তির মেয়াদ বাড়ালেন। ২০৩০ সালের জুন পর্যন্ত কাতালানদের সঙ্গে থাকছেন এই সম্ভাবনাময়ী তরুণ ফুটবলার।
২২বছর বয়সী পেদ্রিকে নিয়ে প্রত্যাশার কমতি নেই বার্সার। ১৬ বছর বয়স থেকেই তাকে ক্লাবের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে বলা হচ্ছে। বিশেষ করে আন্দ্রেস ইনিয়েস্তার উত্তরসূরি মনে করা হচ্ছে তাকে।
স্পেনের ইউরো জয়ী পেদ্রির সঙ্গে হোয়ান লাপোর্তা ও স্পোর্টস ডিরেক্টর ডেকোর পাশে বসে নতুন চুক্তিতে সই করার খবর ক্লাবটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে।
জাতীয় লিগের রায়ে ক্লাব গ্রীষ্মের চুক্তি দানি ওলমো ও পাও ভিক্টরের সঙ্গে সময়মতো নিবন্ধন করতে পারেনি। দুজনই বর্তমানে সাময়িক লাইসেন্সে খেলছেন।








