ফুটবলকে বিদায় বললেন মার্সেলো

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩১

ট্রফি সমৃদ্ধ ক্যারিয়ারের ইতি টেনে দিলেন মার্সেলো। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ৩৬ বছর বয়সী ডিফেন্ডার।

ট্রফির হিসাবে ফুটবলে সফল সময় কাটিয়েছেন মার্সেলো। ১৯ বছরের ক্যারিয়ারে ৫ চ্যাম্পিয়ন্স লিগ ও ৬ লা লিগা জিতেছেন।

মার্সেলো ভিডিও বার্তায় বলেন, 'খেলোয়াড় হিসেবে আমার গল্প এখানেই শেষ। কিন্তু ফুটবলকে দেওয়ার মতো এখনও আমার অনেক কিছু আছে।'

নিজ দেশ ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সেও ২০২৩ সালে কোপা লিবার্তাদোরেস জিতেছেন মার্সেলো। ২০২২ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসেও অল্প সময় কাটান।

গত নভেম্বরে ফ্লুমিনেন্স কোচ মানো মেনেজেসের সঙ্গে তর্ক করে মাঠ ছাড়েন মার্সেলো। তারপর থেকে মাঠের বাইরে তিনি।

২০০৭ সালে ফ্লুমিনেন্স ছেড়ে ১৮ বছর বয়সে রিয়ালে যোগ দেন মার্সেলো। সাড়ে ১৫ বছরে ২৫ ট্রফি নিয়ে বার্নাব্যুর ১২০ বছরের ইতিহাসে সবচেয়ে সফল ফুটবলার হিসেবে ক্লাব ছাড়েন। যদিও সেই কীর্তি পরে পেছনে ফেলেন নাচো, লুকা মদরিচ ও দানি কারভাহাল।

ব্রাজিলের জার্সিতে ৫৮ ম্যাচ খেলে ৬ গোল করলেও কখনও আন্তর্জাতিক ট্রফি জেতেননি তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম