ফেরানের হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়াকে গুঁড়িয়ে সেমিফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৪

প্রথম ৩০ মিনিটেই ফেরান তোরেস হ্যাটট্রিক করলেন। বৃহস্পতিবার কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করলো বার্সেলোনা।

শৈশবের ক্লাবের বিপক্ষে জন্মশহরে খেলতে নেমে ফেরান দ্বিতীয় মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোলমুখ খোলেন। ১৭তম মিনিটে তার গোলে লিড বাড়িয়ে নেয় সফরকারীরা। লামিনে ইয়ামালের শট পোস্টে লেগে ফিরে এলে জাল কাঁপান তিনি।

পাঁচ মিনিট পর ফারমিন লোপেজ তৃতীয় গোল করেন। ম্যাচ ঘড়ির কাঁটা আধঘণ্টা ছুঁতে বার্সাকে ৪ গোলের লিড এনে দেন ফেরান।

বিরতির পর নির্ভার হয়ে খেলতে থাকে বার্সা। ৫৯তম মিনিটে পঞ্চম গোল যোগ করেন ইয়ামাল। ভ্যালেন্সিয়া কিপার স্তোল দিমিত্রিয়েভস্কির গ্লাভস ছুঁয়ে জালে বল জড়ায়।

সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের সঙ্গে যোগ দিলো বার্সা। বুধবার হবে ড্র।

এনিয়ে দুই সপ্তাহেরও কম সময়ে দ্বিতীয়বার বার্সা ধসিয়ে দিলো ভ্যালেন্সিয়াকে। লা লিগায় তাদের বিপক্ষে ৭-১ গোলে জিতেছিল হ্যান্সি ফ্লিকের দল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম