বরফশীতল আবহাওয়াতেও উত্তাপ ছড়ালেন মেসি

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১১

তুষারঝড়ে ইন্টার মায়ামির কনক্যাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগটা পেছানো হয়েছিল ২৪ ঘণ্টা। তার পরেও আবহাওয়া ছিল ভীষণ প্রতিকূল। তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকা অবস্থাতেই স্পোর্টিং কানসাস সিটির মুখোমুখি হয় মেসির ইন্টার মায়ামি। কিন্তু বরফশীতল আবহাওয়াতেও টের পাওয়া গেছে মেসির উত্তাপ। বরফঠাণ্ডা উপেক্ষা করে একমাত্র গোলে মায়ামিকে ১-০ গোলের জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন তারকা।  

চিলড্রেন্স মার্সি পার্কে মেসি জয়সূচক গোলটি করেছেন ৫৬ মিনিটে। নিজের স্বভাসুলভ নৈপুণ্য প্রদর্শন করে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করে কোনাকুনি নিচু শটে জাল কাঁপিয়েছেন। লুইস সুয়ারেজও তার আগে ৩৫ মিনিটে গোলের কাছে চলে গিয়েছিলেন। দুর্ভাগ্য শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। তার পর দ্বিতীয়ার্ধে সুযোগ তৈরি হয় মেসির সাবেক বার্সা সতীর্থ সের্হিও বুসকেৎজ ভাসানো পাস দিলে। আর্জেন্টাইন অধিনায়ক বুক দিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে লক্ষ্যে বল পাঠিয়েছেন।    

এর ফলে শেষ ষোলোর পথে অ্যাওয়ে গোলের সুবাদে নিজেদের এগিয়ে রেখেছে মায়ামি। দ্বিতীয় লেগ হবে মঙ্গলবার ফ্লোরিডায়। 

তুষারঝড়ে সূচিতে পরিবর্তন আনলেও কানসাস সিটির দুর্যোগ পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। ম্যাচ শুরুর সময়েই তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস! 

আর্কটিক ঝড়ে পুরো অঞ্চলে তুষারপাতের পরিমাণ ছিল কয়েক ইঞ্চি। তামপাত্রা নেমেছিল রেকর্ড পরিমাণ নিচে। ম্যাচের সময় দেখা গেছে আর্জেন্টাইন সুপার স্টার মেসি ও মায়ামি সতীর্থরা ঠাণ্ডা থেকে বাঁচতে হাত, গলা ও শরীরকে উষ্ণ রাখতে সেরকম কাপড় পরে মাঠে নেমেছিলেন।  

/এফআইআর/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম