মেসির অটোগ্রাফ চেয়ে বিপাকে রেফারি!

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫৯

আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি যোগ দেওয়ার পর দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা এখন তুঙ্গে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীকে একনজর দেখতে স্টেডিয়ামগুলোতে থাকে উপচে পড়া ভিড়। সতীর্থরা তাকে ড্রেসিংরুমে পেয়ে আপ্লুত থাকেন, এমনকি প্রতিপক্ষ খেলোয়াড়ও তার মুখোমুখি হয়ে আবেগে ভাসেন। এবার ম্যাচ রেফারিও মেসিকে ঘিরে আবেগ দেখালেন, তবে তিনি পড়েছেন বিপদে!

বুধবার রাতে কানসাস সিটির চিল্ড্রেন’স মার্সি পার্কে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মায়ামি জেতার পরের ঘটনা। শেষ বাঁশি বাজার পর মেসির দিকে এগিয়ে যান রেফারি মার্কো আন্তোনিও ওরটিজ নাভা। দেখে মনে হয়েছিল, ম্যাচের স্মারক হিসেবে তিনি আর্জেন্টাইনের জার্সি চাচ্ছেন। কিন্তু পরে জানা গেছে, নাভা আসলে তার পরিবারের এক সদস্যের জন্য অটোগ্রাফ চেয়েছিলেন। আর এটি কনকাকাফ অফিসিয়ালদের আচরণবিধি লংঘনের পর্যায়ে পড়ে।

স্পোর্টিং কানসাস সিটি কনকাকাফ ও এমএলএসকে ঘটনা সম্পর্কে অবগত করে। তারপরই তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয় এবং শাস্তিও দেওয়া হয়েছে। তবে কী শাস্তি পেয়েছেন নাভা, তা গোপন রাখা হয়েছে।

প্রতিযোগিতার প্রথম রাউন্ডে কানসাস সিটিকে ১-০ গোলে হারায় মায়ামি। দ্বিতীয়ার্ধে গোল করেন মেসি।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি