সাফ এখন অতীত, সাফকে ভুলে এগিয়ে যেতে হবে: বাটলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৯

সোমবার দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ নারী দল। সেখানে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ দুটি প্রীতি ম্যাচ খেলবে আফঈদা খন্দকাররা। ঢাকা ছাড়ার আগে নতুনদের জন্য সময় চাইলেন ইংলিশ কোচ পিটার বাটলার। 

সাবিনা-সানজিদাকে ছাড়া এই দলকেই বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ মনে করছেন বাটলার। দুটি প্রীতি ম্যাচ খেলতে সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেওয়ার আগে রবিবার সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘আমার মনে হয়- এটা নতুন জাতীয় দল, নতুন তারকা, নতুন ভিশন, এগিয়ে যাওয়ার জন্য নতুন সুযোগ। আমি তাদেরকেই বেছে নিয়েছি, যাদের নিয়মিত পাওয়া গেছে, যাদের মধ্যে সম্ভাবনা, সততা এবং আরও অনেক কিছু আছে। এরাই বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ।’ 

এরপরই নতুন অধিনায়ক আফঈদার প্রশংসা করে হেড কোচ বলেছেন, ‘নতুন একটা গ্রুপ, নতুন সব মুখ, আমার মনে হয়, এই মেয়েরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিবে। নতুন অধিনায়ক (আফঈদা খন্দকার), সে খুবই দৃঢ়চেতা এবং আমি মনে করি, এই দলকে নেতৃত্ব দেওয়ার সব গুণাবলী তার আছে।’

আরব আমিরাত সফরটি মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করলেন ৫৮ বছর বয়সী ইংলিশ কোচ, ‘আমি মনে করি, জীবনে আমাদের কখনও কখনও বাস্তববাদী হতে হয়। আপনি যে স্বপ্নটা পূরণ হতে দেখতে চাইবেন, সেটা নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। আমিও জিততে চাই, কিন্তু আমি মনে করি, এই মেয়েরা তরুণ। ভবিষ্যৎ দলের জন্য তারা গড়ে ওঠার পর্যায়ে আছে। এই সফর তাদের জন্য দারুণ সুযোগ।’ 

নতুনদের ওপর আস্থা রাখতে বলেন কোচ, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা সেখানে যাবো, নিজেদের মেলে ধরার চেষ্টা করবো। আমরা যেখানে আছি, সেটা নিয়ে আমি মনে করি আপনাদের বাস্তববাদী হওয়া প্রয়োজন। এদের নিয়ে ধৈর্য ধরা দরকার। তবে আমি খুশি যে, এই দলের মধ্যে আমি অনেক আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি।’ 

সব মিলিয়ে এবারের সফর বাটলারের জন্য নতুন পরীক্ষা। তিনি এগিয়ে যেতে চান ইতিবাচক মানসিকতা নিয়ে, ‘বিশ্বের কোথাও যাদের মূল্য নেই, আমি তাদের বাছাই করি না। তাই আমি নতুন একটা গ্রুপ তুলে এনেছি। আমার সামনে দুটি পথই খোলা ছিল। হয় বিষন্ন হয়ে এক কোণায় বসে কান্না করা অথবা যা আছে, ইতিবাচক মনোভাব নিয়ে সেটা (চ্যালেঞ্জ) গ্রহণ করা। আমি ইতিবাচকতাটাই গ্রহণ করেছি।’

বাংলাদেশ দুইবার সাফ নারী চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতেছে। তবে বাটলারের চোখ সামনের দিকে, 'সাফ এখন অতীত, সাফকে ভুলে যান। এগিয়ে যান। আমাদের এগিয়ে যেতে হবে। পেছন ফিরে তাকানোর কিছু নেই। আমি চেষ্টা করছি নতুন অধ্যায় লেখার। কে থাকলো, কে থাকলো না, সেটা আমি পাত্তা দেই না। আমরা আসলে ভীষণ ইতিবাচক মানসিকতার ২৩ জন পেয়েছি, যাদের প্রতি আমার অনেক আস্থা আছে। আমার বিশ্বাস, তারা তাদের সেরাটা দিবে এবং আমি তাদের কাছে কেবল এটাই চাইতে পারি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম