৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বার্সাকে রুখে দিয়েছে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৯আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৯

শুরুতে দুই গোলের অগ্রগামিতা পেয়েও সেটা ধরে রাখতে পারেনি অ্যাতলেতিকো মাদ্রিদ। তার পর ঘুরে দাঁড়িয়ে পাগলাটে এক ম্যাচের জন্ম দিয়েছে তারা। বার্সেলোনাকে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রুখে দিয়েছে ৪-৪ গোলে। 

প্রথম ৬ মিনিটে ডিয়েগো সিমিওনের দল পেয়ে যায় দুই গোল। জাল কাঁপান হুলিয়ান আলভারেজ ও আন্তোয়ান গ্রিয়েজম্যান। বার্সাও তার পর চড়াও হয়ে ১৯ ও ২১ মিনিটে ফেরায় সমতা। একটি করে গোল করেন পেদ্রি ও কুরবাসি। ৪১ মিনিটে ইনিগো মার্টিনেজ তৃতীয় গোল তুলে বার্সাকে আরও সুবিধাজনক জায়গায় নিয়ে গেছেন। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে রবের্ত লেভানডোভস্কি স্কোর ৪-২ করলে ম্যাচটা ঝুঁকে পড়ে বার্সার দিকে। 

কিন্তু শেষ দিকেই নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় অ্যাতলেতিকো। ৮৪ মিনিটে মার্কোস লরেন্তে স্কোর করেন ৪-৩। তার পর যোগ হওয়া সময়ে বাজিমাত করেন অ্যালেক্সান্ডার সরলথ। তার গোলেই হার এড়ায় সিমিওনের দল। 

হান্সি ফ্লিক শুরুর একাদশে কিছু পরিবর্তন এনেছিলেন। টপ স্কোরার লেভানডোভস্কিকে শুরুর একাদশে না খেলিয়ে ফেরান তোরেসকে খেলান ফলস নাইনের ভূমিকায়। সিমিওনে অবশ্য পূর্ণ শক্তির দল নিয়েই খেলেছে। 

জয়ের সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ায় পেদ্রি মুভিস্টারকে বলেছেন, ‘ভয়ানক ফলাফল। কারণ ৪-২ গোলে এগিয়ে ছিলাম... আমাদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল। আমাদের এসব থেকে শিক্ষা নিতে হবে। শুরুটা আমাদের মোটেও ভালো ছিল না।’

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী